ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নেপালে ৫ বাংলাদেশি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: নেপালে মানবপাচার ও পণবন্দি করার অভিযোগে ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের সহায়তা করার দায়ে নেপালের আরও ২ ব্যক্তি গ্রেফতার হয়েছে।

আরও পড়ুন: ইরানে বন্দুক হামলায় হতাহত ৯

তারা ইউরোপের উন্নত দেশে পাঠানোর নামে ৮ বাংলাদেশি নাগরিককে পণবন্দি করেছিল। জিম্মি হওয়া ঐ বাংলাদেশি নাগরিকদের উদ্ধারের পর গতকাল রোববার (১৩ আগস্ট) নেপালের রাজধানী কাঠমান্ডুতে প্রকাশ্যে আনা হয়।

সোমবার (১৪ আগস্ট) নেপালি সংবাদ মাধ্যম দ্য হিমালয়্যান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশি নাগরিকদের জিম্মি করার অভিযোগে নেপালে একদল বাংলাদেশি মানব পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃতরা নেপাল হয়ে তৃতীয় কোনও দেশে মানবপাচারের র‌্যাকেট পরিচালনা করতো।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৯

সংবাদ মাধ্যমটি বলছে, ইউরোপীয় দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে নেপালে পাচার করা ৮ বাংলাদেশিকে জিম্মি করার অভিযোগে ৫ বাংলাদেশি নাগরিকসহ দুই নেপালি সহযোগীকে গ্রেফতার করেছে কাঠমান্ডু ভ্যালি ক্রাইম ইনভেস্টিগেশন অফিস।

গ্রেফতারকৃত বাংলাদেশিরা হচ্ছেন- আমির হোসেন (৪৭), মো. মশিউর রহমান (৩৭), সেলিম মিয়া (৩৮), জাহাঙ্গীর আলম (২১) ও তাহমিনা বেগম (২১)।

এছাড়া গ্রেফতারকৃত ২ নেপালি- তারা নেপালি (২৭) এবং রোহানি রায় (৩৩)। তারা নেপালের সিন্ধুপালচক এবং ইলামের বাসিন্দা। নেপালে মানবপাচার চক্রকে সহায়তা করার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: বায়ুদূষণে আজ ঢাকা পঞ্চম

হিমালয়্যান টাইমস জানায়, ইউরোপের কোনও একটি দেশে পাঠানোর নামে ঐ ৮ জন বাংলাদেশিকে বাংলাদেশ থেকে প্রথমে নেপালে পাঠানো হয়। এরপর নেপালে তাদের পণবন্দি করে অভিযুক্তরা।

পরে ঐ ৮ বাংলাদেশি পণবন্দির একজন আবু বকর সিদ্দিক পাচারকারীদের খপ্পর থেকে পালাতে সক্ষম হন। এরপর তিনি ভৃকুটিমন্ডপের ট্রাফিক পুলিশ অফিসে পৌঁছান এবং অভিযোগ দায়ের করেন। পরে অপরাধীদের গ্রেফতার করা হয়।

সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, বাংলাদেশিদের পণবন্দি করে রাখার খবর পেয়ে কালিমাটিদোলের একটি গেস্টহাউস থেকে ৪ জিম্মিকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

আরও পড়ুন: ১৫ আগস্টকে কেন্দ্র করে অভিযানের নির্দেশ

ভুক্তভোগী ঐ বাংলাদেশিদের আমির হোসেন নামে এক পাচারকারীর ভাড়া করা কক্ষে রাখা হয়েছিল।

তার গ্রেফতারের পর অন্য অপরাধীদের পরিচালিত হরিসিদ্ধিভিত্তিক একটি ভাড়া করা অ্যাপার্টমেন্ট থেকে আরও ২ জনকে উদ্ধার করা হয়। সেই সাথে কেটিসি বিউটি পার্লার অ্যান্ড স্পা নামে পরিচালিত নকশালভিত্তিক ম্যাসাজ সেন্টার থেকে আরও ২ বাংলাদেশি নারীকে উদ্ধার করা হয়।

প্রতিবেদনে বলা হয়, জিম্মি এসব বাংলাদেশি নাগরিকদের পরিবারের কাছ থেকে ১০ লাখ টাকা করে মুক্তিপণ আদায় করে পাচারকারীরা। ব্যাংকের মাধ্যমে এসব টাকা বাংলাদেশ থেকে নেপালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ইউক্রেনে রুশ হামলায় নিহত ৭

ভুক্তভোগী ঐ বাংলাদেশিরা তাদের স্বপ্নের দেশে যাওয়ার আশায় দিন গুনছিল। কিন্তু পণবন্দি করে পাচারকারীরা তাদের পরিবারের সদস্যদের কাছে আরও টাকা দাবি করতে শুরু করলে তাদের সেই স্বপ্ন ভেঙ্গে যায়।

এছাড়া বাড়তি অর্থ পরিশোধ করতে ব্যর্থ হলে, তাদের হত্যার হুমকিও দেওয়া হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা