আন্তর্জাতিক

ইরানে বন্দুক হামলায় হতাহত ৯

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সিরাজ শহরে একটি মাজারে বন্দুক হামলায় ১ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও আটজন।

আরও পড়ুন : ইউক্রেনে রুশ হামলায় নিহত ৭

সোমবার (১৪ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ইরানের শিরাজ শহরের একটি মাজারে ‘সন্ত্রাসী’ হামলায় একজন নিহত ও আটজন আহত হওয়ার খবর পাওয়া গেছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

আরও পড়ুন : তিস্তার পানি বিপৎসীমার ওপরে

ইরানের সরকারি বার্তাসংস্থা আইআরএনএ জানায়, হামলার সময় একজন বন্দুকধারী শাহ চেরাগ মাজারে প্রবেশের চেষ্টা করে এবং দর্শনার্থীদের ওপর গুলি চালায়।

বিবিসি জানায়, হামলার ঘটনার পর ইরানের রাষ্ট্রীয় মিডিয়া প্রাথমিকভাবে বলেছিল, দুই হামলাকারী এই আক্রমণ চালিয়েছে এবং তাতে ৪ জন নিহত হয়েছেন। কিন্তু পরে তথ্য সংশোধন করে জানানো হয়, একজন আক্রমণকারী এই হামলা চালান এবং এতে একজন মারা গেছেন ও আটজন আহত হয়েছেন।

আরও পড়ুন : রাজধানীতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৫

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের আঞ্চলিক কমান্ডার ইয়াদুল্লাহ বোয়ালি বলেন, ‘এক সন্ত্রাসী মাজারের গেটে প্রবেশ করে এবং রাইফেল দিয়ে গুলি চালায়’।

তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, হামলায় অন্তত সাতজন আহত হয়েছেন এবং এলাকার দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় টিভি জানায়, মাজার এলাকাটি নিরাপত্তা বাহিনী ঘেরাও করে রেখেছে।

আরও পড়ুন : ডিম আমদানির অনুমতি দেওয়া হবে

এর আগে গত বছরের অক্টোবরে শাহ চেরাগের মাজার এলাকায় আরেকটি হামলার ঘটনা ঘটে। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) চালানো সেই হামলায় ১৩ জন নিহত হয়েছিলেন। অবশ্য কোনও গোষ্ঠী তাৎক্ষণিকভাবে সর্বশেষ হামলার দায় স্বীকার করেনি।

প্রসঙ্গত, ইরানের শিরাজ শহর হলো তীর্থযাত্রা ও পর্যটনের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। এর আগে ২০০৮ সালের এপ্রিল মাসে এই ধরনের হামলা হয়েছিল। সেই সময় একটি মসজিদে পেতে রাখা বোমায় ১৪ জন নিহত হয়েছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা