সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ম্যাজিস্ট্রেটের ওপর হামলা

সান নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইউপি নির্বাচনের প্রার্থীদের আচরণবিধির ওপর ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়েছেন প্রার্থীর সমর্থকরা। এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন ও তার সঙ্গে থাকা দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

আরও পড়ুন: ডেপুটি স্পিকার ফজলে রাব্বী আর নেই

শুক্রবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টায় উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। তবে আহত দুই পুলিশ সদস্যের নাম জানা যায়নি। এ ঘটনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বোরহান উদ্দিনকে আটক করেছে পুলিশ।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিক জানান, আগামী ২৭ জুলাই নবীনগর কাইতলা উত্তর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রার্থীদের আচরণবিধির বিষয়ে দুইজন পুলিশ সদস্য নিয়ে অভিযানে যান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন। নোয়াগাঁও গ্রামে টেলিফোন প্রতীকের প্রার্থী বোরহান উদ্দিনের সমর্থনে সমাবেশ চলছিল। এ সময় প্রার্থীর সমর্থকরা ভ্রাম্যমাণ আদালতে থাকা দুই পুলিশ সদস্যের ওপর হামলা করেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: চবিতে যৌন নিপীড়ন, গ্রেফতার ৪

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম জানান, কয়েকজন লোক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটও শারীরিকভাবে হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় প্রার্থী বোরহান উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা