সারাদেশ

লক্ষ্মীপুরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

সোলাইমান ইসলাম নিশান : লক্ষ্মীপুর সদর উপজেলায় জৈনক রাব্বির বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী মো. আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবরকে (৩১) গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : মুক্তিযুদ্ধ অবিশ্বাসীদের বয়কটের আহ্বান

বুধবার ভোর ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার তারেক বিন রশিদের নির্দেশনায় ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে মডেল থানার একটি ফোর্স তাকে গ্রেফতার করে।

মো. আকবর (৩১) চট্টগ্রাম জেলার বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলি গ্রামের জব্বার সওদাগর বাড়ির বাসিন্দা।

আরও পড়ুন : ভিসানীতি নিয়ে সরকার উদ্বিগ্ন নয়

বিষয়টি আজ বুধবার বিকেল ৩টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং করে জানান জেলা পুলিশ সুপার তারেক বিন রশিদ।

তিনি আরও জানান, আকবর সন্ত্রাসী ও চাঁদাবাজি করে বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকে। তার বিরুদ্ধে লক্ষ্মীপুর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন : কাল থেকে ৩ দিনের সরকারি ছুটি

মো. আকবর ওরফে ঢাকাইয়া আকবরের নামে সিএমপি, চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও চাঁদাবাজি সহ ১০ টি মামলা রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা