অপরাধ

সৈয়দপুরে ছয় মাদক ব্যবসায়ীকে পুলিশে দিল এলাকাবাসী

আমিরুল হক, নীলফামারী: নীলফামারী সৈয়দপুর পৌরসভার ৪নং ওয়ার্ডবাসী মাদকমুক্ত ওয়ার্ড গড়তে একাট্টা হয়েছে। এরই অংশ হিসেবে গত সোমবার রাতে ওই ওয়ার্ডের ছয় মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে দিয়েছে তারা। কাউন্সিলর জোবায়দুল ইসলাম মিন্টুর নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: সাংবাদিক পরিচয়ে একাধিক বিয়ে!

এলাকাবাসী জানায়, মাদকমুক্ত ওয়ার্ড গড়তে মাদক ব্যবসা বন্ধ ও মাদক সেবনে বিরত থাকার জন্য আটককৃতদের সতর্ক করা হয়। কিন্তু কে শোনে কার কথা। বরং তাদের উৎপাত আর মাদক সেবনের আড্ডা আরও বেড়ে যায়। ফলে ওয়ার্ডবাসীকে সাথে নিয়ে মাদক বিরোধী অভিযানে নামেন কাউন্সিলর মো. জোবায়দুল ইসলাম মিন্টু।

ওই অভিযানে কয়ানিজপাড়া মাদরাসার পিছনে মাদক সেবন ও বিক্রি করা অবস্থায় ছয় মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলো, কয়ানিজপাড়া এলাকার মৃত সোলেমানের ছেলে মাদক ব্যবসায়ী রফিক (৬০), একই এলাকার মৃত জলিলের ছেলে আনছারুল (৩৫), মাসুম আলী পাপ্পু (৩৬), শ্রী শ্যামলের ছেলে শ্রী বকুল (৪৫), বাবু শিকদারের ছেলে লেবু (৩৫) ও নতুন বাবুপাড়া এলাকার খুরশিদ আলমের ছেলে সালাহউদ্দিন (৫২)।

এলাকাবাসীর সম্মিলিত অভিযানের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক আ. রহিম মিন্টু, ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নবী হোসেন প্রমুখ।

এ সময় তাঁরা পুলিশে খবর দিলে সৈয়দপুর থানার উপ-পরিদর্শক নারায়ন চন্দ্র ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃতদের থানায় নিয়ে আসেন।

আরও পড়ুন: বেলারুশকে আমেরিকার হুঁশিয়ারি

জানতে চাইলে কাউন্সিলর জোবায়দুল ইসলাম মিন্টু বলেন, তাঁর ওয়ার্ডে মাদকের অপব্যবহার দিন দিন বেড়েই চলেছে। মাদকসেবীদের উৎপাতে পরিবেশ ভারি হয়ে উঠেছিল। এ নিয়ে কয়েকবার তাদেরকে সতর্ক করা হলেও কোন কাজই হয়নি। বরং তাদের তৎপরতা আরও বৃদ্ধি পায়। ফলে এলাকার সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনতে সচেতন ওয়ার্ডবাসীর সহযোগিতায় ওই অভিযান পরিচালনা করা হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, আটক ছয় মাদকব্যবসায়ীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলার পর মঙ্গলবার সকালে নীলফামারী জেলহাজতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা