বেগমগঞ্জে চাঁদার দাবিতে কমিউনিটি সেন্টারে হামলা ,আহত ৩
অপরাধ

বেগমগঞ্জে চাঁদার দাবিতে কমিউনিটি সেন্টারে হামলা ,আহত ৩

জেলা প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে চাঁদার দাবিতে একটি কমিউনিটি সেন্টারে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ হামলায় তিনজন আহত হয়েছে। আহত ব্যক্তিরা চৌমুহনী বাজারের লাইফ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন: ৭ মার্চের ভাষণ এক মহামন্ত্র: রাষ্ট্রপতি

গতকাল রোববার (৬মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের জেনুইন কমিউনিটি সেন্টারে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন, জেনুইন কমিউনিটি সেন্টারের মালিক মো.মিজানুর রহমান মানিক (৪২) ম্যানেজার মো.ফখরুল ইসলাম (৪০) ও জাকির হোসেন ( ৪৫)।

চৌমুহনী কলেজ ছাত্রলীগের আহ্বায়ক জিয়া উদ্দিন রুবেল আহত ব্যবসায়ীর বরাত দিয়ে অভিযোগ করে বলেন ভুক্তভোগী ব্যবসায়ী আমার আত্মীয়। চৌমুহনী পৌরসভার শিহাব বাহিনীর পিয়াস,মাহমুদ,রিপন দীর্ঘদিন ধরে জেনুইন কমিউনিটি সেন্টারের মালিক মানিকের কাছে বিভিন্ন অজুহাতে চাঁদা দাবি করে আসছে।

আরও পড়ুন: আজ বাঙালির জীবনে অবিস্মরণীয় দিন

মালিক তা দিতে অস্বীকার করায় চৌমুহনী পৌরসভার পিয়াস,মাহমুদ ও রিপনের নেতৃত্বে ৫-৭জন সন্ত্রাসী জেনুইন কমিউনিটি অফিস রুমে ঢুকে মালিকসহ ৩ জনের উপর আকস্মিক হামলা চালায়। অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত পিয়াসের ফোনে একাধিকবার কল করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুন: ইউক্রেন অস্ত্র না ফেললে অভিযান চলবে

বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো.শফিকুল ইসলাম জানান,অভিযোগ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ীকে থানায় মামলা করতে বলা হয়েছে। কিন্তু তারা এখনো কোন লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা