সংগৃহীত ছবি
সারাদেশ

১ বছরের সাজায় পলাতক ছিলেন ২৭ বছর

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে ২৭ বছর পর যৌতুক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি আলমগীর হোসেনকে (৫৯) গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)।

আরও পড়ুন : গর্তে পড়ে প্রাণ গেল শিশুর

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে বরিশাল নগরীর রুপাতলী এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার সাড়ে ১১ টায় বরিশাল র‌্যাব-৮ এর সিপিএসসি কোম্পানির অধিনায়ক (উপ-পরিচালক) মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার হওয়া আলমগীর হোসেন নলছিটি উপজেলার রাজাবাড়িয়া এলাকার মৃত হাজী মানিক শাহ শরীফের ছেলে।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ

র‌্যাব-৮ জানায়, ১৯৯৬ সালে ঝালকাঠি আদালতে আলমগীরের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের একটি মামলা হয়। পরে ১৯৯৯ সালে আদালত তাকে দোষী সাব্যস্ত করে ১ বছরের সশ্রম কারাদন্ড দেন। পরে তিনি প্রবাসে গিয়ে ২৭ বছর পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি ওয়ারেন্ট জারি করেন। ২৭ বছর পলাতক থাকার পর ৯ মাস আগে দেশে ফিরে আত্মগোপনে চলে যায়। পরে র‌্যাব-৮ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নলছিটি থানায় পুলিশের কাছে হস্তান্তর করে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা