অপরাধ

যৌতুক না দেয়ায় স্ত্রীর নানা-মামাকে হাত বেঁধে নির্যাতন

নিজস্ব প্রতিনিধি, সাভার : ঢাকার সাভারে যৌতুক না দিয়ে নাতনীকে দেখতে আসায় স্ত্রীর নানা ও মামাকে হাত বেঁধে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ খবর জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ১৩ মাস আগে সিংগাইর উপজেলার খাসেরচর গ্রামের মৃত আবুল হোসেনের মেয়ে সোনিয়া আক্তারের সঙ্গে সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর কাজীপাড়া গ্রামের প্রভাবশালী বসির মহাজনের ছেলে আবুল কালামের বিয়ে হয়। গত মঙ্গলবার (১০ আগস্ট) নানা আব্দুল মান্নান মোল্লা ও মামা শহিদ মোল্লা সোনিয়া আক্তারকে দেখতে তার শ্বশুর বাড়িতে আসে। বিয়ের সময় এতিম সোনিয়ার বাবার পক্ষ থেকে জামাইকে যৌতুক না দেয়ায় নানা ও মামা শ্বশুরকে বাড়ির ছাদে নিয়ে পানির পাইপের সঙ্গে হাত বেঁধে মারধর করেন জামাই আবুল কালাম ও তার বাবা বসির মহাজন।

এসময় একটি সাদা ষ্ট্যাম্পে তাদের স্বাক্ষর নেয় এবং সঙ্গে থাকা দুটি মোবাইল ফোন ও নগদ সাড়ে চার হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে বাড়ির ছাদে নিয়ে আবারও মারধর করে তারা হত্যার চেষ্টা করেন। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে ৯৯৯ কল দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করে।

ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ, বসির মহাজন ও তার ছেলে আবুল কালাম এলাকায় নানা অপরাধমুলক কাজ করলেও তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায় না।

এদিকে ঘটনার সত্যতা জানতে সাংবাদিকরা বসির মহাজনের বাড়িতে গেলে তিনি ও তার ছেলে ক্ষীপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইনুল ইসলাম জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তদন্ত করে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা