যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ইমরান হোসেন বামে
অপরাধ
বিশ্বজিৎ হত্যা

যাবজ্জীবনপ্রাপ্ত ইমরান গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি: চাঞ্চল্যকর বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ইমরান হোসেন গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (১০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুরের সদরপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সদরপুর থানার ওসি সুব্রত গোলদার বলেন, গোপন খবরের রাতে উপজেলার চর বিষ্ণুপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় কৌশলে পুলিশের সদস্যরা আসামিকে ধরে ফেলেন। তাকে বুধবার (১১ আগস্ট) আদালতে পাঠানো হবে।

তিনি জানান, যাবজ্জীবনপ্রাপ্ত ইমরান উপজেলার চর চাঁদপুর গ্রামের মীর আব্দুল জলিলের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন স্থানে পলাতক ছিলেন।

২০১২ সালের ৯ ডিসেম্বর রাজধানীর বাহাদুর শাহ পার্কের কাছে বিশ্বজিৎ দাসকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ বিশ্বজিৎ হত্যা মামলার রায় দেন। ২১ আসামির মধ্যে আটজনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মাহফুজুর রহমান, রফিকুল ইসলাম, ইমদাদুল হক, রাশেদুজ্জামান, সাইফুল ইসলাম, রাজন তালুকদার (পলাতক), কাইয়ুম মিয়া এবং নূরে আলম (পলাতক)।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- এইচ এম কিবরিয়া, গোলাম মোস্তফা, খন্দকার ইউনুস আলী, মনিরুল হক, তারিক বিন জোহর, আলাউদ্দিন, ওবায়দুল কাদের, ইমরান হোসেন, আজিজুর রহমান, আল আমিন শেখ, রফিকুল ইসলাম (২), কামরুল হাসান ও মোশাররফ হোসেন। তাদের মধ্যে কিবরিয়া ও গোলাম মোস্তফা ছাড়া বাকিরা পলাতক রয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা