অপরাধ

খুলনায় মন্দির ভাঙায় ১০ জনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক: খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে মন্দির, দোকান ও বাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১০ আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১০ আগস্ট) খুলনার সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক ১১ ও ১২ আগস্টের জন্য তাঁদের রিমান্ড মঞ্জুর করেন।

৮ আগস্ট আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করার পর আজ রিমান্ডের শুনানি হয়। এ মামলায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন রূপসার ঘাটভোগ ইউনিয়নের চাঁদপুর গ্রামের শরিফুল ইসলাম ও সম্রাট মোল্লা, শিয়ালী গ্রামের মঞ্জুরুল আলম, বামনডাঙ্গা গ্রামের শরিফুল ইসলাম শেখ, রানা শেখ, মোমিনুল ইসলাম, মোল্লাহাট উপজেলার বুড়িগাংনী গ্রামের আকরাম ফকির, সোহেল শেখ, শামীম শেখ ও জামিল বিশ্বাস।

মামলার তদন্ত কর্মকর্তা ও রূপসা থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, গত শনিবার রাতে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করা হয়। ৮ আগস্ট তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। আজ রিমান্ডের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত প্রত্যেকের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

তদন্ত কর্মকর্তা জানান, গ্রেফতার ১০ জনের মধ্যে এজাহারভুক্ত আসামি রয়েছেন ৯ জন। অন্য একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পরবর্তীকালে সন্দেহভাজন আরও একজনকে গ্রেফতার দেখানো হয়েছে। তাঁকেও রিমান্ডে নেয়ার আবেদন জানানো হবে।

গত শনিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে শতাধিক যুবক রামদা, চাপাতি, কুড়াল নিয়ে শিয়ালী গ্রামে হামলা চালান। তাঁরা অতর্কিতভাবে বাজারের বিভিন্ন দোকান ভাঙচুর করেন। এ সময় স্থানীয় মন্দির কমিটির সভাপতির বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করেন। তাঁরা সেখানকার চারটি মন্দিরেও ভাঙচুর করেন।

এ ঘটনায় রূপসা উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু বাদী হয়ে গত শনিবার রাতে রূপসা থানায় মামলা করেন। মামলায় ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা