অপরাধ

আপত্তিকর অবস্থায় পেলে জরিমানা একশ

নিজস্ব প্রতিবেদক: ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বড় অপরাধ হলেও দেশের আইনে আপত্তিকর অবস্থায় কাউকে পেলে মাত্র একশ টাকা জরিমানা করা ছাড়া আর কিছুই করার নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) শফিকুল ইসলাম।

তিনি আইনের কথা উল্লেখ করে বলেন, প্রখ্যাত কোনো মডেলকে সমাজের উঁচুদরের কারো সাথে আপত্তিকর অবস্থায় পেলে পুলিশের খুব বেশি কিছু করার নেই। কেননা আইনের চোখে এটি খুবই ছোট অপরাধ। এখানে আমাদের খুব বেশি কিছু করার নেই।

মঙ্গলবার (১০ আগস্ট) তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে পরীমনি ও অন্যান্য ইস্যুতে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

শফিকুল ইসলাম বলেন, এখন যে বিষয়টি নিয়ে আমরা অভিযানে গেছি, বিশেষ করে পরীমনির ঘটনাটার পর আমরা কিন্তু একটু নড়েচড়ে বসলাম যে আসলে আন্ডারওয়ার্ল্ডে কী হচ্ছে! যখন দেখলাম যে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড হচ্ছে তখন কিন্তু আমরা একটা অভিযানে গেছি।

এ ধরনের কর্মকাণ্ড চললে ও সুনির্দিষ্ট অভিযোগে পেলে পুলিশ অভিযানে যাবে বলেও মন্তব্য করেন এই ডিএমপি কমিশনার।

ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, একটা জিনিস স্বীকার করতে হবে যে, বাংলাদেশের আইনে এটি অত্যন্ত ছোট একটি অপরাধ। আমরা যেভাবে সামাজিক অবক্ষয়ের কথা বলছি বা ধর্মীয় দিক থেকে দেখছি সেদিক থেকে এটা অনেক বড় অপরাধ। তবে আইনে কিন্তু এটা অত বড় অপরাধ না। আমি কোথাও অভিযান করে প্রখ্যাত মডেল বা উঁচুদরের মানুষকে আপত্তিকর অবস্থায় পেলাম, তাহলে আমি কী করতে পারি? তাকে ২৯২ এর অধীনে প্রসিকিউশিন দিতে পারি জরিমানা ১০০ টাকা। তাও যদি হাতেনাতে ধরতে পারি। আর হাতেনাতে ধরতে না পারলে তো আর কোনো সুযোগ নাই।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা