অপরাধ

ডিবির ওসিসহ ৬ পুলিশ গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি: ফেনী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. সাইফুল ইসলামসহ পুলিশের ৬ সদস্যকে গ্রেপ্তার হয়েছেন। চট্টগ্রামের এক ব্যবসায়ীর সোনার বার আত্মসাতের ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আত্মসাত হওয়া ২০টি বারের মধ্যে ১৫টি উদ্ধার হয়েছে।

জেলা পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী মঙ্গলবার (১০ আগস্ট) রাতে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্টরা জানান, রোববার বিকেলে চট্টগ্রাম থেকে ২০টি সোনার বার নিয়ে ঢাকায় যাচ্ছিলেন সোনা ব্যবসায়ী গোপাল কান্তি দাস। এ সময় গোপাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর রেলক্রসিং এলাকায় পৌঁছালে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা স্বর্ণের বারগুলো আত্মসাত করে।

নানা চেষ্টা করেও গোয়েন্দা পুলিশ সদস্যদের থেকে সোনার বারগুলো উদ্ধার করতে ব্যর্থ হয়ে এ বিষয়ে গোপাল জেলা পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবীর কাছে লিখিত অভিযোগ দেন।

ব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সুপার অভিযুক্ত পুলিশ সদস্যদের মধ্য থেকে ৬ জনকে শনাক্ত করে তাদের গ্রেফতার করে ফেনী মডেল থানায় হস্তান্তর করেন। একই সঙ্গে অভিযুক্তদের কাছ থেকে আত্মসাতকৃত ১৫টি সোনার বার উদ্ধার করেন।

গ্রেফতারকৃতরা হলেন- জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. সাইফুল ইসলাম, এসআই মোতাহের হোসেন, মিজানুর রহমান, নুরুল হক ও এএসআই মাসুদ রানা, অভিজিত বড়ুয়া।

এসপি খোন্দকার নুরুন্নবী জানান, এ বিষয়ে ফেনী মডেল থানায় ডাকাতি মামলা দায়ের করেছেন ভূক্তভোগী ব্যবসায়ী। অভিযুক্ত ৬ পুলিশ সদস্যকে আগামীকাল (বুধবার) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। বাকি ৫টি স্বর্ণের বার উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা