অপরাধ

গুলশানে মাদকসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশান এলাকা থেকে ইয়াবা ও বিয়ারসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান থানা পুলিশ। গ্রেফতার হওয়া ব্যাক্তির নাম মো. মুসা। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীর বাড়ি কিশোরগঞ্জ।

বুধবার (২৮ জুলাই) গুলশান থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসান পিপিএম(বার) বিষয়টি নিশ্চিত করেছেন।

গুলশান থানার অফিসার ইনচার্জ জানান, ২৭ জুলাই মঙ্গলবার গুলশানের শাহাজাদপুর বাঁশতলা মসজিদ রোডের সামনে এক ব্যক্তি বস্তায় করে প্রাইভেট কারে মালামাল উঠানোর সময় টহল পুলিশের সন্দেহ হয়। টহল পুলিশের ইনচার্জ এসআই মো. আনোয়ার হোসেন তাকে জিজ্ঞাসাবাদ করেন। তার কথা অসংলগ্ন থাকায় তার নিকট থাকা বস্তা তল্লাশি করেন এসআই আনোয়ার। তখন বস্তা থেকে একে একে পাওয়া যায় ২৪ ক্যান বিয়ার। এই বিয়ার সম্পর্কে কোন সন্তোষজনক উত্তর দিতে না পারায় গ্রেফতার করা হয় মো. মুসাকে।

অফিসার ইনচার্জ আরও বলেন, এরপর মুসার শরীর তল্লাশি করে পরিহিত প্যান্টের পকেট থেকে দুটি জিপার পলিথিনে থাকা আরও ৪২৫ পিস ইয়াবা উদ্ধার করেন এসআই আনোয়ার।

গ্রেফতারকৃত মুসার বিরুদ্ধে গুলশান থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সে গুলশান ও আশপাশ এলাকায় এসব মাদকদ্রব্য সরবরাহ করে থাকে। মুসার নামে গুলশান ও ভাটারা থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা