অপরাধ

রংপুরে দলবেঁধে ধর্ষণের পর হত্যা

নিজস্ব প্রতিবেদক: রংপুরে এক নারীকে দলবেঁধে ধর্ষণের পর তাকে হত্যা করে সজনে গাছের ডালে ঝুলিয়ে রাখার কথা আদালতে স্বীকার করেছে এক আসামি। মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে বদরগঞ্জ আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা স্বীকার করে সে।

জবানবন্দি দাতা তহিদার রহমানকে (৩২) গত সোমবার রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন থেকে গ্রেফতার করে পুলিশ। তিনি ওই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।
নিহত আয়মনা বেগম (৩০) একই এলাকার আবেদ আলীর মেয়ে।

জবানবন্দি অনুযায়ী ঘটনার বিবরণে বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান জানান, দুই সন্তানের মা আয়মনার সঙ্গে তার স্বামী রাশেদুলের প্রায় দুই বছর আগে ছাড়াছাড়ি হয়। এরপর নানীর বাড়ি এলাকার পূর্ব পরিচিত তহিদার রহমান তার সখ্য হয়ে ওঠে।

এ সম্পর্কের জেরে গত শনিবার রাতে তহিদার মোবাইলে ফোন করে আয়মনাকে তার নানী বাড়ি থেকে বাইরে ডেকে আনেন। সেখানে আগে থেকে ওঁৎ পেতে ছিলেন তহিদারের অপর দুই বন্ধু।

এক পর্যায়ে আয়মনাকে জোর করে দলবেঁধে ধর্ষণ করেন তারা। ধর্ষণের বিষয়টি সালিশ করে প্রকাশ করার হুমকি দিলে আয়মনাকে হত্যার পরিকল্পনা করেন তারা। বাড়ির পাশে নির্জন বাঁশঝাড়ে নিয়ে শ্বাসরোধ করে আয়মনাকে হত্যা করা হয়।

পরে বাঁশঝাড়ের ভেতর এক সজনে গাছের ডালে গলায় রশি বেঁধে লাশ ঝুলিয়ে দেয়। তবে রশি ছিঁড়ে মরদেহটি মাটিতে পড়ে যায়। এ খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় আয়মনার ভাই জাইদুল ইসলাম বাদী হয়ে বদরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত করে এ ঘটনায় তিনজনের জড়িত থাকার কথা জানতে পারার পর তহিদার রহমানকে গ্রেফতার করে।

ওসি আরও বলেন, নিহত আয়মনার পূর্ব পরিচিত ছিল গ্রেফতার তহিদার রহমান। মূলত তার দুই বন্ধু মিলে ধর্ষণের পর হত্যা করেছে বলে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অপর দুই সহযোগীকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা