অপরাধ

শাহজালালে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক: তিন কোটি টাকার স্বর্ণসহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে আসা যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস।

সোমবার (২৬ জুলাই) গোপন খবরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি৪০৪০ ফ্লাইট থেকে ৪ কেজি ২৯২ গ্রাম স্বর্ণসহ যাত্রী মাহিন উদ্দিনকে আটক করা হয়।

ঢাকা কাস্টমস হাউজের উপ-কমিশনার আব্দুস সাদেক বলেন, গোপন সংবাদ পেয়ে কাস্টম হাউস ঢাকার প্রিভেনটিভ টিমের কর্মকর্তারা বিমানবন্দরের কয়েকটি পয়েন্টে অবস্থান নেন। এক পর্যায়ে মাহিন উদ্দিনকে বোর্ডিং ব্রিজ থেকে গ্রিন চ্যানেলে আনা হয়। পরে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে সঙ্গে থাকা কালো একটি হ্যান্ড ব্যাগ থেকে ৩৭ পিস স্বর্ণবার উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে মাহিন জানান, তার বাড়ি কুমিল্লার সদরে। সৌদির কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে জাকির হোসেন নামে এক পরিচিত প্রবাসী তার কাছে স্বর্ণবারগুলো হস্তান্তর করেন।

ঢাকা কাস্টমস হাউস জানায়, উদ্ধার স্বর্ণের বিষয়ে কাস্টমস ও অন্যান্য আইনে ব্যবস্থা নেওয়া হবে। ওই যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা