অপরাধ

নরসিংদীতে ৪ ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীতে ডাকাতি ও ব্যবসায়ীকে খুনের সাথে জড়িত ৪ ডাকাতকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা পুলিশ। তাদের থেকে লুণ্ঠিত মালামাল, নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৬ জুলাই) জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আশরাফুল আজীম।

আটককৃত ডাকাত দলের সদস্যরা হলো- রায়পুরা উপজেলার বটতলী গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে মো. শেখ ফরিদ (৩৫), একই উপজেলার বাহেরচর গ্রামের আব্দুর রহমানের ছেলে রাজা মিয়া (৩২), চর আড়ালিয়া গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে আল আমিন (৩৩) ও রাজনগর গ্রামের রহিম উদ্দিনের ছেলে মো. দুলাল মিয়া ।

পুলিশ সুপার জানায়, গত ১৬ জুলাই রাত সাড়ে ৩ টার দিকে নরসিংদী মডেল থানার দক্ষিণ নাগরিয়া কান্দি এলাকার মোবারক হোসেনের বাড়ীতে হানা দেয় ডাকাত দল। তারা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে হাত পা বেধে ফেলে। এ সময় ইন্টারনেট ব্যবসায়ী সাজ্জাদ হোসেন আরিফ বাধা দিলে ডাকাতরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে বাড়ির লোকজন আর্তচিৎকার শুরু করলে ডাকাত দল পালিয়ে যায়।

পরে আশেপাশের লোকজন এসে আরিফকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। ডাকাত দল ২ ভরি ৬ আনা স্বর্ণালংকার ও ১ লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় গত ১৮ জুলাই নিহতের পিতা মোবারক হোসেন নরসিংদী মডেল থানায় মামলা করেন।

পরে জেলা পুলিশ অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মরিচা কান্দি এলাকা থেকে এ ঘটনায় জড়িত ডাকাত মো. শেখ ফরিদকে গ্রেফতার করে। পরে তাকে আদালতে হাজির করলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

২৫ জুলাই উপজেলার হাইরমারা বাজার থেকে রাজা মিয়াকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা উদ্ধার করে পুলিশ। একই দিন আমিরগঞ্জ এলাকা থেকে আল আমিনকে গ্রেফতার করা হয়। আল আমিনের কাছ থেকে ডাকাতির ভাগের টাকা ও আমিরগঞ্জ বাজার একটি স্বর্ণের দোকান থেকে লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে আল আমিনের দেওয়া তথ্য মতে উপজেলা রাজনগর গ্রামের দুলালকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার আরও বলেন,সবাই ডাকাতি ও হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। এ ঘটনায় আরও তিনজন জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাদেরকে গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা