অপরাধ

আট দেশের মুদ্রা পাচারকালে একজন আটক

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাহাঙ্গীর গাজী নামে এক যাত্রীর কাছ থেকে ১১ লাখ ৬৫ হাজার সৌদি রিয়েলসহ মোট আটটি দেশের মুদ্রাসহ আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

সোমবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৬টায় মুদ্রাগুলো জব্দ করা হয়। মুদ্রাগুলো পাচার করা হচ্ছিল বলে জানিয়ে পুলিশ।

এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জিয়াউল হক ঘটনাটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজকে সকাল সাড়ে ৬টায় টার্কিশ এয়ারলাইন্স এর একটা ফ্লাইট স্তাম্বুলের উদ্দেশ্যে রওনা দেয়ার কথা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে টার্কিশ এয়ারলাইন্সের যাত্রী জাহাঙ্গীর গাজীকে সর্বশেষ চেকিং গেট আইনেস গেটে আটক করি। আটক করে তাকে প্রথমে চ্যালেঞ্জ করা হলে সে প্রথমে অস্বীকার করে।

অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জিয়াউল হক বলেন, প্রথমে তার শরীরে ৫০ হাজার রিয়েলের মতো পাওয়া যায়। যখন আমরা স্ক্যানিং করা শুরু করি, তখন আমরা তার কাছে বিশেষ ব্যবস্থায় কৌশলে লুকায়িত অবস্থায় প্রায় ১১ লাখ ৬৫ হাজার সৌদি রিয়েলসহ আটটি দেশের মুদ্রা উদ্ধার করি। যা তিনি পাচার করার চেষ্টা করছিলেন। পরবর্তীতে আমরা তাকে আমাদের অফিসে নিয়ে আসি এবং কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতে তাকে ভালভাবে চেক করা হয়। তল্লাশি করা শেষে তার কাছে সর্বমোট বাংলাদেশি টাকার আড়াই কোটি টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা আমরা তার কাছ থেকে উদ্ধার করি।

তিনি আরও বলেন, জাহাঙ্গীর গাজী ছিলেন একজন কাপড় ব্যবসায়ি। তার পাসপোর্ট চেক করে দেখা গেছে, গত দুই বছরে তিনি ১২৮ থেকে ১৩০ বারের মতো তিনি বিদেশে যাওয়া আসা করেছেন। এর মধ্যে তিনি দুবাই, আবুধাবি, টার্কিশ, ইজিপ্ট ও ব্যাংকক গিয়েছেন। বর্তমানে তিনি কমার্শিয়াল যাত্রী হিসেবে যাওয়া আসা করেন। লাগেজ সুবিধাটি নিয়ে তিনি ব্যবসা করে আসছিলেন।

এই টাকা গুলো নিয়ে তিনি বিদেশে পাচারের চেষ্টা করছিলেন। কিছুক্ষণের মধ্যে আমরা তাকে কাস্টমস কত্রিপক্ষের কাছে হস্তান্তর করবো। কাস্টমস কত্রিপক্ষ বাদি হয়ে মানি লন্ডারিং আইনে একটি মামলা করবেন। মামলা এখনো প্রক্রিয়াধীন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা