অপরাধ

রাজধানীতে ২০০ টাকার জন্য রিকশাচালক খুন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরে ২০০ টাকার জন্য ডালিম হোসেন তালুকদার (৩০) নামে এক রিকশাচালকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে রিকশাচালকের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তার মরদেহ নিহতের বাড়ি কিশোরগঞ্জ ইটনা উপজেলায় নেয়া হচ্ছে।

নিহতের মামাতো ভাই তাইজুল ইসলাম জানান, ডালিম মোহাম্মদপুরে রায়েরবাজার মেকাপ খান রোড এলাকায় থাকে রিকশা চালাতেন। গত ৩০ নভেম্বর দিনগত রাত সাড়ে ১২টার দিকে রায়েরবাজার আজিজ খান রোড এলাকায় রাজনের চায়ের দোকানে বখাটে রবিনসহ কয়েকজন ২০০ টাকা দাবি করেন ডালিমের কাছে।

দাবিকৃত টাকা দিতে অস্বীকার করায় সুইচগিয়ার দিয়া ডালিমের পেটে আঘাত করেন তারা। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২ ডিসেম্বর) সকালে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার দুপুরে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মরদেহ নিহতের বাড়ি কিশোরগঞ্জ ইটনা উপজেলায় নেওয়া হচ্ছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ জানান, মোহাম্মদপুর আজিজ খান রোডে এলাকায় ডালিম নামে এক রিকশাচালককে ছুরিকাঘাত করা হয়। পরে চিকিৎসাধীন ঢামেক হাসপাতালে তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, পূর্ব-শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। তবুও বিস্তারিত আমরা তদন্ত করে দেখছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা