অপরাধ

রাজধানীতে ৪৫ লাখ জাল টাকাসহ পাঁচজন আটক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পৃথক স্থানে অভিযান চালিয়ে ৪৫ লাখ জাল টাকাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১ ডিসেম্বর) রাতে হাতিরপুল ও মোহাম্মদপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-মো. কামাল হোসেন (৩৮) ও ছেনোয়ারা (৩৭), মো. সুমন মিয়া (৩০), মো. বিপ্লব হোসেন (৩২) ও মো. রাজিব শিকদার (৩৫)।

বুধবার (২ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

হাতিরপুলের অভিযানে নেতৃত্বদানকারী অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. কামাল হোসেন ও ছেনোয়ারাকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২৫ লাখ জাল টাকা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটককৃতরা জাল টাকা ব্যবসায়ী। তারা তাদের পলাতক অন্যান্য সহযোগীদের মাধ্যমে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় জাল টাকা বাজারজাত করত।

মোহাম্মদপুরের অভিযানে নেতৃত্বদানকারী সহকারী পুলিশ কমিশনার মো. বায়েজীদুর রহমান জানান, কতিপয় ব্যক্তি মোটা অংকের জাল টাকাসহ ঢাকা উদ্যানের সামনে বিক্রির জন্য অবস্থান করছে- নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে এমন তথ্য পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে সুমন কাছ থেকে ১০ লাখ জাল টাকা, বিপ্লব কাছ থেকে ছয় লাখ জাল টাকা ও রাজিবের কাছ থেকে চার লাখ জাল টাকা উদ্ধার করা হয়। তারা তিনজনই জব্দকৃত ২০ লাখ জাল টাকা প্লাস্টিকের বাজার ব্যাগে বহন করছিল।

পৃথক ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

সান নিউজ/এনএস/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা