রোহিঙ্গা ক্যাম্পের পাশেই অস্ত্রের কারখানা, আটক ২
অপরাধ

রোহিঙ্গা ক্যাম্পের পাশেই অস্ত্রের কারখানা, আটক ২

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ার মধুরছড়ার গহীন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। অভিযানে ২ জন অস্ত্রের কারিগরকে আটক করা হয়। জব্দ করা হয় তিনটি অস্ত্র, দুই রাউন্ড গুলি ও বিপুল অস্ত্র তৈরির সরঞ্জাম।

শুক্রবার (০২ অক্টোবর) সন্ধ্যায় মধুরছড়া পাহাড়ে অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান।

আটকরা হলেন- মহেশখালী উপজেলার বাসিন্দা আবু মজিদ ওরফে কানা মজিদ ও রবি আলম। তারা অস্ত্র তৈরির কারিগর।

র‌্যাব জানিয়েছে, দীর্ঘদিন ধরে আটকরা মধুরছড়া গহীন পাহাড়ি এলাকায় অবস্থান করে অস্ত্র তৈরি করে রোহিঙ্গাদের মাঝে সরবরাহ করে আসছিল। শুক্রবার বিকালে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন সংরক্ষিত গহীন পাহাড়ে কিছু অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছে বলে খবর পায় র‌্যাব। এরপর র‌্যাবের একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে মধুরছড়া নামে একটি পাহাড় থেকে দুইজনকে আটক করা হয়। পরে তাদের অবস্থান নেয়া একটি কুঁড়েঘর থেকে দেশিয় তৈরি ২টি বন্দুক, ২টি গুলি ও বেশ কিছু অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, আটকরা মহেশখালী থেকে এসে মধুরছড়া গহীন পাহাড়ি এলাকায় অবস্থান করে অস্ত্র তৈরি করে রোহিঙ্গাদের কাছে সরবরাহ করত। তারা দীর্ঘদিন ধরে অস্ত্র তৈরি করে এই কাজ করে আসছিল। অভিযান স্থলের দু’পাশে কয়েকটি রোহিঙ্গা ক্যাম্প রয়েছে।

সাননিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতী...

রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের বড় জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার সদ্য সমাপ্ত নির্বাচনে...

প্রধানমন্ত্রীর ঐতিহাসিক নিউইয়র্ক সফর শুরু

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্...

ইস্তাম্বুল বিমানবন্দরের সিইওর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে ইস্তাম্বুল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা