গ্রেপ্তারকৃত অলিউল ইসলাম
অপরাধ

মানবাধিকার কমিশনের নামে প্রতারণা, বিভাগীয় সমন্বয়কারী কারাগারে

নিজস্ব প্রতিবেদক:

খুলনা:
বাংলাদেশ মানবাধিকার কমিশনের খুলনা বিভাগীয় সমন্বয়কারী অলিউল ইসলামকে মানবাধিকার কমিশনের নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।

নগরীর খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ জানান, বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় অলিউল ইসলামকে বয়রার পালপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে দুদক তার থানায় হস্তান্তর করে। শুক্রবার (২ অক্টোবর) বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপ-পরিচালক নাসরিন সুলতানা প্রতারণার অভিযোগে অলিউল ইসলামের বিরুদ্ধে দুদকে মামলাটি করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, বাংলাদেশ মানবাধিকার কমিশনের প্যাডে সমন্বয়কারী অলিউল ইসলাম প্রাথমিক শিক্ষার উপ-পরিচালকের কাছে চিঠি দিয়ে তার অধীনস্থ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চারজন শিক্ষা কর্মকর্তা মো. আজহারুল ইসলাম, মো. সোহাগ হোসেন, মো. সোহাগ আলম এবং টি এম শাহ আলমকে তার কার্যালয়ে আসার জন্য জানান। প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপ-পরিচালক নাসরিন সুলতানা খোঁজ নিয়ে জানতে পারেন, ওই ব্যক্তি এ ধরনের নোটিশ দিয়ে মানুষকে ভীত-সন্ত্রস্ত করে বিভিন্নভাবে প্রতারণা করে আসছেন।

সান নিউজ/এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতী...

রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের বড় জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার সদ্য সমাপ্ত নির্বাচনে...

প্রধানমন্ত্রীর ঐতিহাসিক নিউইয়র্ক সফর শুরু

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্...

ইস্তাম্বুল বিমানবন্দরের সিইওর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে ইস্তাম্বুল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা