এমসি কলেজে ধর্ষণ: আত্মগোপনে থাকা আরও একজন গ্রেপ্তার
অপরাধ

এমসি কলেজে ধর্ষণ: আত্মগোপনে থাকা আরও একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

সিলেটে এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় তারেকুল ইসলাম তারেক নামে আরও এক আসামি গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে জেলার দিরাই উপজেলার জগদল ইউনিয়নের গরমা গ্রামের আলী হোসেন নামে তার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে এ ঘটনায় সাইফুর রহমান, মাহমুদুর রহমান রনি, অর্জুন লস্কর, রবিউল হাসান, মাহফুজুর রহমান মাসুম, রাজন, আইনুদ্দিনকে গ্রেপ্তার করা হয়। কিন্তু তারেক দাঁড়ি ও চুল ফেলে পালিয়ে ছিলো তারেকুল ইসলাম। তাকে কিছুতেই গ্রেপ্তার করা যাচ্ছিল না। পরে মঙ্গলবার বিকাল ৩টার দিকে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে জেলার দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কাওয়াজুড়ি গ্রামের সমছু মিয়ার স্ত্রী ও ছেলে বদরুলকে আটক করে র‌্যাব-৯। এরপর সন্ধ্যায় জগদল ইউনিয়নের গরমা গ্রামের আলী হোসেনের বাড়িতে চুল দাঁড়ি কেটে আত্মগোপনে থাকা আসামি তারেককে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯’র অতিরিক্ত পুলিশ সামিউল আলম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে বলেন, তারেককে র‌্যাব-৯’র সিলেট কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। এ নিয়ে মামলায় এজাহারনামীয় ৬ আসামিসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে।

তিনি জানান, এমসি কলেজের প্রধান ফটক থেকে তাদের জিম্মি করে যারা ধরে নিয়ে আসেন তাদের মধ্যে তারেকুল ইসলাম তারেকও ছিলেন। এসময় নির্যাতিত দম্পত্তির প্রাইভেট কারের দখল নেন তারেক। তিনি প্রাইভেট কার চালিয়ে তাদের ছাত্রাবাসে নিয়ে আসেন। এরপর ধর্ষণ ও নির্যাতনেও অংশ নেন তারেক। শুক্রবারের এই ধর্ষণের ঘটনায় শনিবার ওই তরুণীর স্বামী শাহপরান থানায় মামলা দায়ের করেন।

প্রসঙ্গত, গত শুক্রবার এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হন ওই তরুণী। রাত সাড়ে ৮টার দিকে স্বামীর কাছ থেকে ওই তরুণীকে জোর করে তুলে নিয়ে ছাত্রাবাসে ধর্ষণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কলেজের সামনে তার স্বামীকে বেঁধে রাখা হয়।

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

গৌরী-সুহানাকে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে শাহরুখ

গণেশোৎসব উপলক্ষে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার পূজামণ্ডপে গিয়ে গণপতি বাপ্...

তিশা: বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় নিজের ব...

নাসীরুদ্দীন পাটওয়ারীর ৩ দাবি, বন্ধ হবে ককটেল বিস্ফোরণ

সরকার তিনটি দাবি মেনে নিলে ঢাকায় আর কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটবে না বলে মন...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হারাল বাংলাদেশ

এশিয়ান গেমসে নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদক ধরে রাখতে পারল না বাংলাদেশ। নাগোয়ার কা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা