আরও ৩ আসামির পাঁচ দিনের রিমান্ড
অপরাধ

আরও ৩ আসামির পাঁচ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণী ধর্ষণের ঘটনায় আরও ৩ জনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তারা হলেন মামলার এজাহারভুক্ত আসামি শাহ মাহবুবুর রহমান ওরফে রনি (২৫) এবং এজাহারের বাইরের দুই আসামি মো. আইনুদ্দিন (২৬) ও রাজন মিয়া (২৭)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ আদালতের বিচারক সাইফুর রহমান এ আদেশ দেন।

রোববার রাতে মামলার এজাহারভুক্ত আসামি মাহবুবুরকে হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করে র‌্যাব-৯। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মো. আইনুদ্দিন ও রাজন মিয়াকে আটক করা হয়। সোমবার রাতে র‌্যাব ওই দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করলে মামলায় তাদের গ্রেপ্তার দেখায় পুলিশ।

রাষ্ট্রপক্ষের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) খোকন কুমার দত্ত বলেন, তিন আসামিকে ৭ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল। আদালত তাদের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন

এদিকে সোমবার একই মামলার এজাহারভুক্ত গ্রেপ্তার তিন আসামি সাইফুর রহমান, অর্জুন লস্কর ও রবিউল ইসলামের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন একই আদালত। এ নিয়ে এই মামলায় ছয়জনের রিমান্ড মঞ্জুর হলো। এর মধ্যে সোমবার থেকে তিনজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

মামলার এজাহারভুক্ত এক আসামি মাহফুজুরকে সোমবার রাতে জৈন্তাপুরের হরিপুর থেকে গ্রেপ্তার করেছে কানাইঘাট থানা-পুলিশ। তাকেসহ এই মামলার এজাহারভুক্ত ছয় আসামির মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি চারজন আসামির মধ্যে মামলার প্রধান আসামি সাইফুর রহমানকে সুনামগঞ্জ থেকে এবং বাকি তিন আসামি অর্জুন লস্কর, রবিউল ইসলাম ওরফে হাসান ও শাহ মো. মাহবুবুর রহমান ওরফে রনিকে হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। এজাহারভুক্ত আসামি তারেকুল ইসলাম এখনো পলাতক আছেন।

গত শুক্রবার স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের শিকার হন এক তরুণী। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে মোট নয়জনের বিরুদ্ধে ওই তরুণীর স্বামী শাহপরান থানায় মামলা করেন। নাম উল্লেখ করা ছয় আসামি হলেন সাইফুর রহমান (২৮), তারেকুল ইসলাম ওরফে তারেক আহমদ (২৮), শাহ মাহবুবুর রহমান ওরফে রনি (২৫), অর্জুন লস্কর (২৫), রবিউল ইসলাম (২৫) ও মাহফুজুর রহমান ওরফে মাসুম (২৫)। তাঁরা সবাই ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত।

সাননিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

গৌরী-সুহানাকে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে শাহরুখ

গণেশোৎসব উপলক্ষে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার পূজামণ্ডপে গিয়ে গণপতি বাপ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা