ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা সাহবারসহ গ্রেপ্তার ২
অপরাধ

ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা সাহবারসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক:

দেশের অন্যতম ছাত্র সংগঠন ছাত্রলীগের কতিপয় নেতাকর্মীর বিরুদ্ধে যেনো ধর্ষণের অভিযোগ পিছুই ছাড়ছে না। সম্প্রতি সিলেটের এমসি কলেজে ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে গণধর্ষণের মামলার পর এবার ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ আল সাহবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেছে ২২ বছর বয়সী এক তরুণী।

মামলাটি রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা হয়। এই মামলায় সবুজ আল সাহাবাকে সহযোগিতা করার অভিযোগে বিবি ফাতেমা ওরফে ঝুমুর (৩৫) নামের এক নারীকেও বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ২টার দিকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ।

জানা গেছে, গোপালগঞ্জের কাশিয়ানীর ছেলে সবুজ আল সাহবার বিরুদ্ধে ভিকটিম তরুণী নিজেই বাদী হয়ে মামলাটি দায়ের করে।

এই বিষয়ে মিরপুর মডেল থানার ডিউটি অফিসার এসআই ওমর ফারুক জানান, তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজই সবুজ আল সাহাবাসহ দুজনক আদালতে তোলা হবে।

অবশ্য গতকাল ছাত্রলীগের এই নেতা তার বিরুদ্ধে ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে নিজস্ব ফেসবুক ওয়ালে লিখেছেন, "রাজনৈতিক প্রতিহিংসা করে একটি কুচক্রী মহল বিভিন্ন উপায়ে ফাঁসানোর চেষ্টা করছে.."

সান নিউজ/আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

গৌরী-সুহানাকে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে শাহরুখ

গণেশোৎসব উপলক্ষে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার পূজামণ্ডপে গিয়ে গণপতি বাপ্...

তিশা: বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় নিজের ব...

নাসীরুদ্দীন পাটওয়ারীর ৩ দাবি, বন্ধ হবে ককটেল বিস্ফোরণ

সরকার তিনটি দাবি মেনে নিলে ঢাকায় আর কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটবে না বলে মন...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হারাল বাংলাদেশ

এশিয়ান গেমসে নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদক ধরে রাখতে পারল না বাংলাদেশ। নাগোয়ার কা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা