ছবি: সংগৃহীত
অপরাধ

ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ১৯ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ হিরা ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আরও পড়ুন: কাল গ্যাস থাকবে না যেসব এলাকায়

শুক্রবার (২৪ মে) ঠাকুরগাঁও সদরের ১১ নং মোহাম্মদপুর ইউনিয়নের অন্তর্গত কাকডোব-ডিপপাড়া গ্রামস্থ জনৈক দুলালের বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।

এ সময় তার হেফাজতে থাকা ১৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আরও পড়ুন: ফের মেট্রোরেলের পিলারে ধাক্কা

স্থানীয়রা জানান, মো. হিরা ইসলাম (৩৩) মাদারগঞ্জ ফকিরপাড়া গ্রামের মো বিক্রম আলীর ছেলে। সে সদর উপজেলার মাদারগঞ্জ-শিবগঞ্জ এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী।

পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, অপরাধ দমন ও শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা