সংগৃহীত ছবি
সারাদেশ

ফেনসিডিলসহ আটক ২

জেলা প্রতিনিধি : মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে অভিযান পরিচালনা করে সহযোগীসহ মাদক কারবারি চক্রের মূলহোতা সোহেল পাটোয়ারীকে (৪৫) আটক করা হয়েছে। এসময় তাদের নিকট থেকে ৩৪৮ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়।

আরও পড়ুন : বাঁশখালীতে যুবকের লাশ উদ্ধার

র‍্যাব-৩ সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মোহাম্মদ ফয়জুল ইসলাম বলেন, র‍্যাব-৩ এর একটি দল রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন ছনবাড়ী ফ্লাইওভারের দক্ষিণ পাশের মাওয়া-ঢাকা মহাসড়কের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

আটকরা হলেন, মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা সোহেল পাটোয়ারী (৪৫) ও তার সহযোগী মো. ইদ্রিস আলী (২৭)।

আরও পড়ুন : হাতুড়ি দিয়ে রাজমিস্ত্রিকে খুন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক সোহেল পাটোয়ারীর নেতৃত্বে চক্রটি দীর্ঘদিন অভিনব পদ্ধতিতে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল এনে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। এ কাজে তারা পণ্যবাহী ট্রাকে মালামাল পরিবহনের আড়ালে সীমান্ত এলাকা হতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক আনা-নেওয়া করতো।

চক্রটি সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্যের একটি চালান নিয়ে রাজধানীতে প্রবেশের সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৩ এর একটি আভিযানিক দল মাওয়া-ঢাকা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্টের সামনে পৌঁছে দ্রুত ট্রাক থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‍্যাব-৩ এর আভিযানিক দল তাদের আটক করে। ট্রাক তল্লাশি করে অভিনব কায়দায় সিটের নিচে লুকানো অবস্থায় ৩৪৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা