সংগৃহীত ছবি
সারাদেশ

হাতুড়ি দিয়ে রাজমিস্ত্রিকে খুন

জেলা প্রতিনিধি: মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলার শিমুলিয়া গ্রামে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে ১ রাজমিস্ত্রির হাতুড়ির আঘাতে মো. মিজান (২৫) নামে আরেক রাজমিস্ত্রি নিহত হয়েছেন।

রোববার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টায় এ ঘটনা ঘটে। এরপর ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে টঙ্গিবাড়ী থানা পুলিশ।

আরও পড়ুন: ট্রাক-সিএনজির সংঘর্ষ নিহত ৫

নিহত ব্যক্তি, বাড়ি ঠাকুরগাঁও জেলায়।

ঘাতক ব্যক্তি, বাড়ি গাজীপুর জেলায়।

জানা যায়, ঘাতক শাহাদাত (১৯) ও নিহত মো. মিজান (২৫) উপজেলার শিমুলিয়া গ্রামের আবুল মুন্সীর বাড়িতে ভবন নির্মাণের কাজ করছিলেন। এরপর রোববার ভোরে তাদের পাওনা টাকা নিয়ে সংঘাতে জড়িয়ে পড়েন। এ সময় শাহাদাত হাতুড়ি দিয়ে মিজানের মাথায় একাধিক বার আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এর পরে শাহাদাত মিজানের লাশ ঘর থেকে টেনে বাড়ির পাশের পুকুরে নিয়ে যেতে থাকলে আবুল মুন্সীর বাড়ির ১ নারী দেখে ফেলেন। ঐ নারী আশপাশের লোকজনকে খবর দিলে লোকজন এসে শাহাদাতকে আটক করে পুলিশে ধরিয়ে দেয়।

আরও পড়ুন: সৈকতে অজ্ঞাত লাশ উদ্ধার

শিমুলিয়া ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য মো. শাহিন জানান, ঠিকাদারের কাছে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শাহাদাত মিজানকে হাতুড়ি দিয়ে আঘাত করলে মিজান ঘটনাস্থলেই মারা যায়। তারপর এলাকার লোকজন শাহাদাতকে আটক করে টঙ্গিবাড়ী থানা পুলিশে সোপর্দ করেন।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এরপর ঘাতক শাহাদাতকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা