সংগৃহীত ছবি
সারাদেশ

বাসের চাপায় নিহত ২

জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় শিশুসহ ২ জন নিহত হয়েছেন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: ময়মনসিংহে ট্রেনের বগি লাইনচ্যুত

নিহতরা হলো, কুমিল্লা জেলা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী রাচিয়া মৌলভীবাড়ির আরবের রহমানের স্ত্রী রাজিয়া বেগম (৫৫) ও তার ৫ বছর বয়সী নাতি ইসমাইল হোসেন।

স্থানীয়দের বরাত দিয়ে ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, শনিবার দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ২ জন। এ সময় এশিয়া এয়ারকন নামের ১টি যাত্রীবাহী বাস ২ জনকেই চাপা দেয়। এর ফলে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। ২ জনের মধ্যে ১ জন নারী এবং ১ জন শিশু।

আরও পড়ুন: হাতিয়ায় মাছ ধরার ৭ ট্রলার ডুবি

তিনি আরও বলেন, ঘটনার পর ঘাতক বাসটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছি। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা