খুলনায় অগ্নিনির্বাপণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা 
সারাদেশ

খুলনায় অগ্নিনির্বাপণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা 

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) বিভিন্ন দপ্তরের প্রধান, তাদের অধীন শাখা প্রধান ও টুটপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের নিয়ে অগ্নিনির্বাপণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে নগর ভবনে শহীদ আলতাফ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

মেয়র বলেন, ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জরুরি সেবাধর্মী প্রতিষ্ঠান। ফায়ার সার্ভিসের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে জনগণের জান-মাল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। ভূমিকম্প, অগ্নিদুর্ঘটনা, আহতদের সেবা প্রদান, মুমূর্ষু রোগী পরিবহন, নৌ-যান দুর্ঘটনা ও সড়ক দুর্ঘটনাসহ যেকোনো দুর্যোগে এ বিভাগের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজে অংশ নেন। গরম, শীতকালসহ যেকোনো সময়ে অগ্নিদুর্ঘটনা ঘটতে পারে।’

‘সরকার প্রতিটি উপজেলায় একটি করে ফায়ার স্টেশন স্থাপন করেছে। পেশাগত দক্ষতা অর্জনে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা তৈরি করতে হবে।’

উদ্ধার, অগ্নিপ্রতিরোধ ও অগ্নিনির্বাপণ কার্যক্রম সম্পর্কে জনসাধারণকে আরো বেশি বেশি অবহিত করতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহবান জানান।

কর্মশালায় উপস্থিত ছিলেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা ও খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম।

পরে নগর ভবন চত্ত্বরে অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা