সরকারি জায়গার অবৈধ বালু উত্তোলন ও বিক্রি বন্ধে মানববন্ধন
সারাদেশ

সরকারি জায়গার অবৈধ বালু উত্তোলন ও বিক্রি বন্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জ: গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার কংশুর বাসস্ট্যান্ডের সরকারি জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন আশেপাশের চার গ্রামের বাসিন্দারা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে কংশুর বাসস্ট্যান্ডে এ মানববন্ধনে উলপুর, কংশুর, দুর্গাপুর ও বনগ্রামের আওয়ামী লীগ, কৃষকলীগ নেতারাসহ বিভিন্ন শ্রেণী-পেশার কয়েকশ’ মানুষ অংশ নেন।

বনগ্রামের মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মোল্লার সভাপতিত্বে মানববন্ধনে করপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নোয়াব আলী ফকির ও উলপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।

বক্তারা বলেন, স্থানীয় প্রভাবশালী একটি মহল দীর্ঘদিন ধরে কংশুর বাসস্ট্যান্ড এলাকার সরকারি জায়গা দখল করে বালু উত্তোলন ও বিক্রি করে আসছেন। ফলে নদীর পাড় ভেঙে যাচ্ছে। তাই ভবিষ্যতের কথা চিন্তা করে সরকারি জায়গা থেকে বালু উত্তোলন ও বিক্রি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনকারীরা।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা