ইউএনওর ওপর হামলাকারীদের শাস্তি দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
সারাদেশ

ইউএনওর ওপর হামলাকারীদের শাস্তি দাবি

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর: বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ ও তার মেয়ে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন মুক্তিযোদ্ধারা।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভাঙ্গা উপজেলা কমান্ডের উদ্যোগে সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এর আগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে বিক্ষোভ মিছিল করে মুক্তিযোদ্ধারা উপজেলা পরিষদ কমপ্লেক্সে আসেন।

মানববন্ধনে জেলা ডেপুটি কমান্ডার নজরুল ইসলাম জামাল, ভাঙ্গা উপজেলা কমান্ডার আবুল বাশার মাতুব্বর, ডেপুটি কমান্ডার মো. মাহাবুব হোসেন, মো. আবুল হাসান মাতুব্বর ও মীর হাসম তআলী, সহকারী কমান্ডার (সাংগঠনিক) গোলাম মোস্তফা, ভাঙ্গা পৌর কমান্ডার জাকির হোসেন খসরুসহ বীর মুক্তিযোদ্ধারা বক্তব্য দেন।

বক্তারা হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং হামলাকারীদের শাস্তির আওতায় এনে দৃষ্টান্ত স্থাপনের দাবি জানান।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা