বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান
সারাদেশ

‘অনৈতিক কর্মকাণ্ডে জিরো টলারেন্স’ 

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: ‘অনৈতিক কর্মকাণ্ডে জিরো টলারেন্স নীতি নিয়ে একটি নতুন বরিশাল দেখতে চাই’ বলে মন্তব্য করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

তিনি বলেছেন, ‘অতিথি হিসেবে নয়; আপনাদের চোখ দিয়ে দেখে নির্ভেজাল, দুর্নীতিমুক্ত সেবা পৌঁছে দিতে আমি এসেছি। অনেকেই বলছেন, আমরা মাদক ছেড়ে দিয়েছি। কিন্তু বাস্তবতায় তারা মাদক ছাড়েননি। এমন মানুষদের বলতে চাই, মুখোশ পরে বললেই হবে না। ভেতর থেকে ভালো হতে হবে।’

রোববার (১৩ সেপ্টেম্বর) বরিশাল কোতোয়ালি মডেল থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শাহাবুদ্দিন খান বলেন, ‘আমরা বিট পুলিশিং সেবা শুরু করেছি। বিট পুলিশিংয়ে দায়িত্বরতরা জনবান্ধব পুলিশ হয়ে মানবাধিকার সমুন্নত রেখে অপরাধ নিয়ন্ত্রণে কাজ করবেন।’

অনুষ্ঠানের বিশেষ অতিথি অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম বলেন, ‘আমরা বিভিন্ন প্রক্রিয়ায় চেষ্টা করছি জনগণের কাছে পৌঁছাতে। জনগণের সংশ্লিষ্টতায় সেবার মান আরও বাড়াতে।

উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোকতার হোসেন বলেন, ‘কোন কর্মকর্তার বিরুদ্ধে ভুক্তভোগীর সেবা পৌঁছে দিতে গাফিলতির অভিযোগ পেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। সেবার মান নিয়ে আমাদের গোপনে ও প্রকাশ্যে জানাবেন।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (কোতোয়ালি মডেল থানা) মো. রাসেল, সহকারী কমিশনার (স্টাফ অফিসার) মো. আ. হালিম, সহকারী কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মো. মাসুদ রানা, সহকারী কমিশনার (নগর গোয়েন্দা) নরেশ কর্মকার, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম প্রমুখ।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা