সাসপেন্ডের অনুশোচনায় ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা
সারাদেশ

সাসপেন্ডের অনুশোচনায় ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: অফিস কার্যাদেশে শাস্তি পাওয়ায় মানসিক চাপে বিষপানে আত্মহত্যা করেছেন কৃষি ব্যাংকের এজিএম হাসান উল জাকী (৪২)।

হাসান উল জাকীর মূল বাড়ি খুলনার সোনাডাঙায়। তিনি বরিশালে কর্মরত ছিলেন। সম্প্রতি কৃষি ব্যাংক থেকে সাসপেন্ড হন।

রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর জিয়া সড়কের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম।

ব্যাংকের কর্মচারী গোলাম কিবরিয়া বলেন, ‘হাসান উল জাকী বিষপানে আত্মহত্যা করেছেন বলে জেনেছি।’

তিনি জানান, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাসান উল জাকী বরিশাল থেকে খুলনায় যান এবং রোববার ফিরে অফিসে আসেন। পরে তিনি দুপুরের দিকে বাসায় চলে যান। দুপুরের খাবারও খাননি। পরে ফোন করে না পেয়ে ব্যাংকের আরেক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন জাকীর পরিবারের সদস্যরা। পরে ওই কর্মকর্তা জাকীর জিয়া সড়কের বাসায় গিয়ে জানালা দিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতালে পাঠায়।

ওসি নুরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা মনে হচ্ছে।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা