সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাক চাপায় প্রাণ গেল শিশুর

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের দক্ষিণ বন্দর সরকার পাম্পের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে শিশু মাহমুদ (১২) মায়ের সঙ্গে রাস্তা পারাপারের জন্য অপেক্ষায় ছিলো ৷ আকস্মিক মায়ের অজান্তে দৌড় দিয়ে রাস্তা পার হওয়ার সময় অপর দিক থেকে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশু মাহমুদের মৃত্যু হয়।

আরও পড়ুন : মাদারীপুরে গৃহবধুর লাশ উদ্ধার

শুক্রবার সকাল সাড়ে ১১টার সময় এ দুঘর্টনা ঘটে৷ এ সময় রংপুর-বগুড়া মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় ৷ পরবর্তীতে শিশুটির মরদেহ উদ্ধার করে নিয়ে যায় পরিবারের সদস্যরা ।

এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করে স্থানীয়রা ৷ উত্তেজিত জনতা গাড়ি ভাংচুরের চেষ্টা করলে পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাক ও চালককে আটক করে পুলিশি হেফাজতে নেয়। এরপর ঘটনাস্থলে পলাশবাড়ী থানা পুলিশ উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

আরও পড়ুন : নোয়াখালীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি

পৌর কাউন্সিলর মতিয়ার রহমান জানান, নিহত শিশু মাহমুদ পলাশবাড়ী পৌর শহরের নুনিয়াগাড়ী গ্রামের ট্রাক্টর চালক রবিউল ইসলাম ও গৃহিনী মাহমুদা বেগম দম্পতির পুত্র সন্তান।

এ বিষয়ে পলাশবাড়ী থানা অফিসার ইনর্চাজ আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে থানা পুলিশ। মানবিক পুলিশ সুপার কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে নিহত শিশুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ৷

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা