সংগৃহীত ছবি
সারাদেশ

মাদারীপুরে গৃহবধুর লাশ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে নুপুর (২৩) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ।

আরও পড়ুন : নোয়াখালীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি

শুক্রবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই গৃহবধুর লাশ উদ্ধার করা হয়। এদিকে এ ঘটনায় দুইজনকে আটক করেছে থানা পুলিশ।

নিহত নুপুর বেগম পৌর এলাকার চরঠেঙ্গামারা গ্রামের রিপন বেপারীর মেয়ে এবং একই এলাকার উত্তর ঠেঙ্গামারা গ্রামের রানা হাওলাদারের স্ত্রী।

আরও পড়ুন : পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নিহতের পরিবারের অভিযোগ ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, গত শনিবার নিহত ওই গৃহবধুকে অসুস্থ অবস্থায় কালকিনি হাসপাতালে ভর্তি করেন তার পরিবার। কিন্তু হাসপাতাল থেকে গত বুধবার তাকে বাড়িতে নিয়ে যায়। পরে শুক্রবার দুপুরে ওই গৃহবধু পূনরায় অসুস্থ হয়ে পরলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ নিহত ওই গৃহবধুর লাশ উদ্ধার করে। এই ঘটনায় নিহতের স্বামী রানা হাওলাদার ও তার ননদ ময়ুরি বেগমকে আটক করেন থানা পুলিশ।

নিহতের বাবা কান্না জরিত কণ্ঠে বলেন, আমার মেয়ে নুপুরকে তার স্বামী রানা ও তার ননদ ময়ুরি নির্যাতন করে হাসপাতালে ভর্তি করেছে। তাই সে মারা গেছে। আমি তাদের বিচার চাই।

আরও পড়ুন : রংপুরে সবজির দ্বিগুণ দামে দিশেহারা ক্রেতারা

এ ব্যাপারে কালকিনি থানার ওসি (তদন্ত) মো. মারগুব তৌহিদ বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ও তার ননদকে আটক করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা