ছবি: সংগৃহীত
সারাদেশ

রংপুরে সবজির দ্বিগুণ দামে দিশেহারা ক্রেতারা 

হারুন উর রশিদ সোহেল, রংপুর: রংপুর মহানগরীর সবজি বাজারে শীতকালীন বিভিন্ন সবজির দ্বিগুণ দামে ক্রেতারা দিশেহারা হয়ে পড়েছে। গত মৌসুমে দাম ক্রেতারা সাধ্যের মধ্যে থাকলেও এবার দাম বৃদ্ধির কারণে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেক ক্রেতাসহ সাধারণ মানুষজন।

আরও পড়ুন: সবজির বাজারে স্বস্তি

তবে সংশ্লিষ্টরা জানিয়েছে, এবারে উৎপাদনে খরচ বেশি ও সিন্ডিকেট- এই দুই কারণে সবজির দাম চড়া।

এদিকে বাজারে চড়া দামে সবজি বিক্রি হলেও রংপুরের সবজি চাষিরা ‘পাইকার’ নামের সিন্ডিকেটের কারণে ন্যায্যমূল্য পাচ্ছেন না।

জানা গেছে, মিঠাপুকুর উপজেলা হচ্ছে রংপুর অঞ্চলের সবজি উৎপাদনের জন্য বিখ্যাত। এরপরেই পীরগঞ্জ ও গঙ্গাচড়া উপজেলায় বেশি সবজি চাষাবাদ হয়। এছাড়াও রংপুর সদরের সদ্য পুষ্করনী ইউনিয়ন সবজির জন্য বিখ্যাত।

এ এলাকাগুলোতে প্রচুর পরিমাণে সবজি উৎপাদন হয়ে থাকে। তবে সংরক্ষণ ব্যবস্থা না থাকায় এবং স্থানীয় বাজার ব্যবস্থার অভাবে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত থাকেন বেশিরভাগ চাষিরা।

আরও পড়ুন: গরুর বদলে নিজেরাই মই দিচ্ছেন দম্পতি

মিঠাপুকুর উপজেলার রানীপুকুর, জায়গীরহাট, লতিপবপুর, শুকুরেরহাট, ময়েনপুর, কাফ্রিখাল, আলিপুর, বালারহাট, রংপুর সদরের পালিচড়া, জানকি ধাপেরহাট, শ্যামপুর ও গঙ্গাচড়া উপজেলার মহিপুর, এসকেএস বাজার, লক্ষিটারি, গজঘন্টাসহ বিভিন্ন বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, এসব এলাকার ফুলকপি, বাঁধাকপি, লাউ, সীম, গাজর, করলা, মুলা, বেগুনসহ রকমারি শীতকালীন সবজি চাষাবাদ হচ্ছে।

মাঠে সবজি ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় কাটছে কৃষক-কৃষাণীদের। কেউ ক্ষেত থেকে ফসল তুলছেন, কেউ পরিচর্যা অথবা স্প্রে করছেন সবজি ক্ষেতে। কারো দম ফেলার সময় নেই।

এসব উৎপাদিত সবজি প্রতিদিন ট্রাকযোগে যাচ্ছে রাজধানী ঢাকার প্রধান কাঁচামালের আড়ত কারওয়ান বাজারসহ খুলনা, ফরিদপুরসহ দেশের বিভিন্ন পাইকারি বাজারে। পাইকার নামক এক শ্রেণীর লোক নানা অজুহাতসহ সিন্ডিকেট করে চাষি বা বিক্রেতার নিকট থেকে কম দামে শাক-সবজি ক্রয় করছেন।

আরও পড়ুন: সাদুল্লাপুরে নির্বাচনের মাঠে আ’লীগের ৬ নেতা

শুধুমাত্র হাত বদল করেই লাভ করছেন স্থানীয় পাইকাররা। অথচ বাজার থেকে ভোক্তাদের সেই সবজি কিনতে হচ্ছে দ্বিগুণ দাম দিয়ে। ফলে কারসাজিতে শাকসবজি চাষ করেও আশানুরূপ দাম না পাচ্ছেন না চাষিরা। এ নিয়ে চাষিরা চরম ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করলেও করার কিছু নেই তাদের।

কৃষকরা জানান, চাষাবাদ করা শাকসবজি সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই। তাই সিন্ডিকেটের কারণে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। আগাম সবজি উত্তোলনের পর ওই জমিতে দ্বিতীয় দফায় শীতকালীন সবজি চাষ করা যায়। তবে ভরা মৌসুমে খুব একটা দাম পাওয়া যায় না। উৎপাদন খরচই ওঠে না অনেক সময়। ন্যার্য্য মূল্য থেকেও বঞ্চিত হচ্ছেন তারা।

সেখানে কৃষক পর্যায়ে মুলা ২-৩ টাকা, পাইকারি ৫-৭ টাকা, ভোক্তা পর্যায়ে ২০ টাকা, পাতা কপি কৃষক পর্যায়ে ১০ টাকা, পাইকারি ১৫ টাকা এবং ভোক্তা পর্যায়ে ২০ টাকা, ফুলকপি কৃষক পর্যায়ে ২০ টাকা, পাইকারি ৩০ টাকা এবং ভোক্তা পর্যায়ে ৪০ টাকা, কাঁচা পিয়াজ কৃষক পর্যায়ে ৫০ টাকা, পাইকারি ৬০-৬৫ এবং ভোক্তা পর্যায়ে ৭৫-৮০ টাকা।

আরও পড়ুন: ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

কাঁচা মরিচ কৃষক পর্যায়ে ৪০ টাকা পাইকারি ৫০ টাকা, ভোক্তা পর্যায়ে ৬০ টাকা, ঢোপা বেগুন কৃষক পর্যায়ে ৪৫ টাকা, পাইকারি ৬০ টাকা এবং ভোক্তা পর্যায়ে ৮০ টাকা, চিকন বেগুন কৃষক পর্যায়ে ৪০-৪৫ টাকা, পাইকারি ৫৫-৬০ টাকা এবং ভোক্তা পর্যায়ে ৭০-৮০ টাকা, টমেটো কৃষক পর্যায়ে ২০ টাকা পাইকারি ৩০ টাকা এবং ভোক্তা পর্যায়ে ৪০-৫০ টাকা, গাজর কৃষক পর্যায়ে ১৫ টাকা, পাইকারি ২০ টাকা এবং ভোক্তা পর্যায়ে ৩০ টাকা, শিম কৃষক পর্যায়ে ২৫ টাকা পাইকারি ৩৫-৪০ টাকা এবং ভোক্তা পর্যায়ে ৫০-৫৫ টাকায় বিক্রি হচ্ছে।

রংপুর সিটি বাজার, কামাল কাছনা, লালবাগ, মর্ডাণ মোড়, মাহিগঞ্জ ও সাতমাথা, টার্মিনাল বাজারসহ মিঠাপুকুর ও গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন বাজার এলাকায় ঘুরে এমন তথ্য জানা গেছে।

মিঠাপুকুরের লতিবপুর বউবাজার এলাকার মজনু মন্ডল নামের এক চাষি জানান, তিনি দুই বিঘা জমিতে বেগুন, ফুলকপি ও বাধাকপির চাষ করেছেন। জমি তৈরিসহ বীজ, সার, কীটনাশকসহ অন্যান্য খরচ হয়েছে বিঘাপ্রতি প্রায় ২৫ হাজার টাকার বেশি। যে দামে বিক্রি করেন, তাতে লাভ তেমন হয় না।

আরও পড়ুন: সার্জেন্ট জহুরুল হক’র জন্ম

আমিনুল ইসলাম ও হুমায়ন রশিদ শাহীন নামের ২ ক্রেতার সাথে কথা হয় রংপুর সিটি বাজারে। তারা জানান, শীতের মৌসুমে গতবার সবজির দাম কম ছিল। এবার তা বেড়ে দ্বিগুণ হয়েছে। কৃষকের কাছ থেকে কমদামে কিনে আনলেও তা চড়া দামে বিক্রি করছেন চাষিরা।

এ ব্যাপারে রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আনোয়ার হোসেন জানিয়েছেন, রংপুর মহানগরীসহ জেলার ৮ উপজেলায় শাকসবজির আবাদ হয়েছে প্রায় ১০ হাজার হেক্টর জমিতে, যা এখন বাজারে উঠতে শুরু করেছে।

তিনি বলেন, সবজি মানেই পচনশীল পণ্য। সংরক্ষণ সুবিধা না থাকায় ক্ষেত থেকে উত্তোলন করেই বিক্রি করতে হয় কৃষকদের। এজন্য সমস্যাও হয়। বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলেও তিনি জানান।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা