বাণিজ্য

ক্রেতা কম নিম্নমুখি সবজির দাম

নিজস্ব প্রতিবেদক: ঈদের ছুটি কাটিয়ে প্রথম কর্মদিবসে কাঁচা বাজারগুলোতে ক্রেতাদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। কোথাও কোথাও ক্রেতার সংখ্যার চেয়ে বিক্রেতার সংখ্যাই অকেনটা বেশি। ক্রেতার কম উপস্থিতি ও বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহের কারণে সবজির দাম কমেছে। ঈদের পরদিনও যেখানে সবজির দাম ছিল আকাশছোঁয়া কিন্তু দু'দিনপর সবজির দাম হাতের নাগালে চলে এসেছে।

সোমবার (২৬ জুলাই) কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, পাইকারি বিক্রেতারা ঢিবি করে মৌসুমি সবজি জড় করে রেখেছেন। কিন্তু চাহিদা কম থাকায় অনেকটা দেখা মেলেনি খুচরা ব্যবসায়ীদের। অনেক পাইকারী ব্যবসায়ী তাদের বস্তা পর্যন্ত খোলেনি। বাজারের পেছন দিকে সিটি করপোরেশনের যে রাস্তা সব সময় বিক্রেতাদের দখলে থাকে, তাও প্রায় শূন্য। একদম শেষের দিকে তিন কি চারটা দোকানে বিক্রেতা খুলেছেন দোকানের ঝাঁপি।

ঈদের পরেই যেখানে কাচা মরিচের দাম বেড়ে হয়েছিল ১০০ টাকা। বেড়েছিল অন্যান্য সবজির দাম। বেগুন প্রতি কেজি খুচরা বিক্রি হয়েছিল ৭০ থেকে ৮০ টাকায়, পেঁপে ৪০ থেকে ৫০ টাকা, গাজর ১০০ থেকে ১২০ টাকায়, শশা ৮০ টাকা, টমেটো ১৪০ থেকে ১৬০ টাকা, পটল ৬০ টাকা, বরবটি ৫০ থেকে ৬০ টাকা, ঢেঁড়শ ৫০ টাকা, করলা ৮০ টাকা, ঝিঙ্গা ৫০ টাকা, কাঁকরোল ৬০ টাকায়।

সেখানে আজকে গ্রীষ্মকালীন সবজি বিক্রি হয়েছে ২০-৩০ টাকা কেজিতে। চাল কুমড়ো জোড়া বিক্রি হয়েছে ৪০ টাকায়। সবজির দামের সঙ্গে সঙ্গে কমেছে আদা, রসুন, পিঁয়াজের দামও।

কারওয়ান বাজারে এক কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৪ থেকে ৫০ টাকায়। আর যে চীনা আদার দাম ঈদের আগে ১৬০ টাকা ছিল, সোমবার তা বাজারে বিক্রি হয়েছে ১০০ থেকে ১১০ টাকা কেজিতে। আমদানি করা রসুনের দাম নেমে গেছে ৯৫ টাকায়।

দীর্ঘদিন ধরে ১৪০ থেকে ১৫০ টাকা কেজিতে আটকে থাকা ব্রয়লার মুরগির দামও পড়তে দেখা যায় সোমবারের বাজারে। এখনকার দর ১২০ টাকা কেজি, তবে সোনালিকা মুরগির দাম যথারীতি ২২০ টাকা কেজি।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা