সংগৃহীত ছবি
সারাদেশ

ভটভটির ধাক্কায় নিহত ২

জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পথচারীকে বাঁচাতে গিয়ে ভটভটির ধাক্কায় বৃদ্ধসহ ২ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: সড়কে ২ রোহিঙ্গা শিশুর মৃত্যু

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের কোম্পানি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের মৃত নাদু তেলির ছেলে আলহাজ্ব আইজুদ্দিন (১০০) ও চালকের সহকারী রুবেল মিয়া (১৮)। রুবেল ভটভটি মালিক জহুরুল ইসলামের ছেলে। তার বাড়ি সদর ইউনিয়নের নলেয়া গ্রামে।

আরও পড়ুন: চালকের গলাকাটা লাশ উদ্ধার

পুলিশ বলেন, বৃহস্পতিবার বিকেলে আইজুদ্দিন নামের এক বৃদ্ধ ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর গামী সড়ক পার হচ্ছিলেন। এসময় ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি তিন চাকার ভটভটির সঙ্গে তার ধাক্কা লাগে। এসময় আইজুদ্দিন গুরুতর আহত হন ও ভটভটিতে থাকা মালিকের ছেলে রুবেল মিয়া ছিটকে নিচে পড়ে যান। এসময় চাকায় পিষ্ট হয় তার উভয় পা। এ ঘটনায় স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদের দুজনকে সন্ধ্যার দিকে রংপুর মেডিকেল কলেজে রেফার্ড করেন। রংপুর যাওয়ার পথে সড়কে তাদের মৃত্যু হয়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন জানান, পথচারিকে বাঁচাতে গিয়ে মূলত এ দুঘর্টনা ঘটে। নিহতদের লাশের সুরতহাল করা হয়েছে। এখন পর্যন্ত কেউ মামলা বা অভিযোগ দেয়নি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা