সংগৃহীত
সারাদেশ

গরুবাহী ভটভটির ধাক্কায় নিহত ২

জেলা প্রতিনিধি: দিনাজপুর জেলার হিলিতে গরুবাহী ভটভটির ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন।

আরও পড়ুন: থাইল্যান্ডের সঙ্গে ৫ দ্বিপক্ষীয় নথি সই

শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরের দিকে হিলি-বিরামপুর আঞ্চলিক সড়কের ডাঙ্গাপাড়া বাজারের উত্তর পাশে এই ঘটনা ঘটেছে।

নিহত ২ আরোহী হলেন নবাবগঞ্জ উপজেলার কুমারপাড়া গ্রামের ধীরাজ কুমার ছেলে ধীমান কুমার ঘোষ (৩০) এবং একই উপজেলার দাউদপুর এলাকার আনারুলের ছেলে আরিফ হোসেন (৩৫)।

আরও পড়ুন: গৃহবধূর স্যালোয়ার থেকে ইয়াবা উদ্ধার

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাকিমপুর থানা পুলিশ বলেছে, দুপুরের দিকে মোটরসাইকেলে করে হিলি থেকে ২ বন্ধু বিরামপুর যাওয়ার পথে হাকিমপুর উপজেলার শেষ সীমানায় গরুবাহী ভটভটির ধাক্কায় ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় সাংবাদিকের মৃত্যু

হাকিমপুর থানা পুলিশের উপপরিদর্শক (তদন্ত) এসএম জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেলের আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে গরুবাহী ভটভটি জব্দ করে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা