সংগৃহীত ছবি
সারাদেশ

ঝালকাঠিতে ঘোড়ার দৌড় ও মেলা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে গ্রামীণ বাংলার ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছরের ন্যায় এবছরও ৩ দিনব্যাপি ঘোড়দৌড় প্রতিযোগিতা ও মেলা শুরু হয়েছে।

আরও পড়ুন : বাসের ধাক্কায় নিহত বেড়ে ৫

উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পুখরিজানা গ্রামে স্থানীয় যুব সমাজ এ ঘোড়দৌড় প্রতিযোগিতার ও গ্রামীন মেলার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার বিকেলে পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে ৩ দিনের এ প্রতিযোগিতা শেষ হবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ঘোড়ার মালিকদেরকে পুরস্কার বিতরণ করা হবে। এ প্রতিযোগীতায় কাঠালিয়া, ভান্ডারিয়া, রাজাপুর, বেতাগীসহ বিভিন্ন এলাকার ৮ টি ঘোড়া অংশ নেয়। নানা শ্রেণিপেশা ও বয়সের হাজার হাজার নারী-পুরুষ মাঠের দুই পাশে দাঁড়িয়ে ঐতিহ্যবাহী এই ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন।

আরও পড়ুন : নারায়ণগঞ্জে বিস্ফোরণে দগ্ধ ১৪

ঘোড়দৌড় দেখতে আসা দর্শকরা জানান, ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখে তারা খুবই মুগ্ধ। এ প্রতিযোগিতা দেখে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে মনে পড়ে যায় তাদের। এমন আয়োজন প্রতি বছর হলে দেখতে চান বলেও জানান তারা। ঘোড়দৌড় ও মেলায় বিভিন্ন দোকানীরা খেলনা ও খাবারসহ নানা ধরনের পসরা সাজিয়ে দোকান নিয়ে বসেছেন। গ্রামীণ এ মেলা বসে চলে রাত পর্যন্ত।

এ প্রতিযোগিতার আয়োজক ইন্দ্রিস হোসেন জানান, প্রতি বছরের মতো এ বছরও মেলা ও ঘোড়ার দৌড় প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। মূলত গ্রামীন ঐতিহ্য ধরে রাখতে ও বিনোদনের উদ্দেশ্যেই ৩ দিনের মেলার আয়োজন করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা