সংগৃহীত ছবি
সারাদেশ

মা-বোনকে আটকে রেখে স্ত্রীকে হত্যা

নিজস্ব প্রতিবেদক: মা-বোনকে অন্য রুমে আটকে রেখে স্ত্রী ঝর্ণা আক্তার লিপিকে (২৫) শাবল দিয়ে হত্যার দায়ে রুবেল হোসেন (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রুবেল হোসেন রাজশাহীর বাগমারা এলাকার মৃত ওসমান আলীর ছেলে।

আরও পড়ুন: কিশোরের রহস্যজনক মৃত্যু

মঙ্গলবার (৩০ জানুয়ারি) র‌্যাব-৫ সদর দপ্তরে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস আনুষ্ঠানিকভাবে বেলা সাড়ে ১১টার দিকে এ তথ্য জানান।

র‌্যাব বলেন, সোমবার (২৯ জানুয়ারি) রাত ১১টার দিকে নগরীর কাটাখালীর মাসকাটাদীঘি পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে স্ত্রী হত্যা মামলার মূলহোতা পলাতক আসামি রুবেল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: অভিনব কায়দায় ছিনতাই, আটক ২

রুবেলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র‌্যাব জানায়, রুবেল হোসেন পেশায় একজন রডমিস্ত্রি। প্রায় ৭ বছর পূর্বে পারিবারিকভাবে ঝর্ণা আক্তার লিপিকে বিয়ে করেন রুবেল। এই দম্পতির এক ছেলে রয়েছে। রুবেল একজন মাদকাসক্ত। এ ছাড়া ব্যাংক ও এনজিও থেকে বিভিন্ন অঙ্কের ঋণ নেওয়া ছিল বিধায় হতাশাগ্রস্ত ছিল রুবেল। যার প্রেক্ষিতে বিয়ের পর থেকেই সংসারের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায়ই স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল।

আরও পড়ুন: জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ১০

এ ছাড়া লিপির অন্য কারও সাথে সম্পর্ক আছে বলে সন্দেহ করত রুবেল। যার ফলে সার্বক্ষণিক পারিবারিক কলহ লেগে থাকত। একপর্যায়ে তার স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেন রুবেল। কয়েক দিন পর রুবেল তার শ্বশুরবাড়ি গিয়ে লোকজনের নিকট মাফ চেয়ে লিপিকে তার বাড়িতে নিয়ে আসেন। গত ২৮ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে আসামি ও ভুক্তভোগী ঘুমিয়ে পড়েন। ২৯ জানুয়ারি ভোর সাড়ে ৪টার দিকে রুবেল তার মা ও বোনকে অন্য একটি ঘরে তালাবদ্ধ করে আটকে রেখে লোহার শাবল দিয়ে লিপির গলা, বুক ও থুতনিতে গুরুতর আঘাত করে নৃশংসভাবে খুন করে পালিয়ে যান। এ ঘটনায় ২৯ জানুয়ারি বাগমারা থানায় মামলা করেন নিহতের ভাই।

পরে কাটাখালীর মাসকাটাদীঘি পূর্বপাড়ায় অভিযান চালিয়ে বন্ধুর বাসায় আত্মগোপনে থাকা রুবেল হোসেনকে গ্রেপ্তার করা হয়। আরও জিজ্ঞাসাবাদ শেষে তাকে বাগমারা থানায় হস্তান্তর করা হবে বলে র‍্যাব জানায়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা