ছবি: সংগৃহীত
সারাদেশ

ঠাকুরগাঁও পুলিশ সুপারের শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে অসহায়, ছিন্নমূল, দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

আরও পড়ুন: জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ১০

রোববার (২৮ জানুয়ারি) গভীর রাতে তিনি রেলষ্টেশন ও বাসন্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

চলতি মাসের শুরু থেকে ঠাকুরগাঁওয়ে চরম ঠান্ডা অবস্থা বিরাজ করছে। মৃদ্যু শৈত্যপ্রবাহের কারণে চারদিক কুয়াশায় ঢাকা থাকছে। সূর্যের মুখ দেখা যায়নি প্রায় ১৫ দিন।

আরও পড়ুন: ভবনের রড পড়ে শ্রমিক নিহত

বৃষ্টির ন্যায় রাতভর কুয়াশা ঝরছে। এ কারণে শীতের তীব্রতা বেড়ে গেছে। আর এই শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছে গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষেরা।

শীতার্ত মানুষের কথা চিন্তা করে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন স্থানে ছিন্নমূল দুঃস্থ, অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ঠাকুরগাঁও পুলিশ সুপার জনাব উত্তম প্রসাদ পাঠক। এই শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো পুলিশ বাহিনীর দায়িত্ব বলে মনে করেন তিনি।

ঠাকুরগাঁও জেলা পুলিশ অসহায়দের পাশে অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন পুলিশ সুপার।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা