সংগৃহীত
সারাদেশ

কিশোরের রহস্যজনক মৃত্যু

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় একটি দোকানে জামাল নামের এক কিশোরের রহস্যজনক মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে ঝুলন্ত লাশ উদ্ধার

সোমবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত১২টায় ফতুল্লার চাষাঢ়া রেলষ্টেশনের সামনে আল আমিনের ভাঙারি দোকানে এই ঘটনা ঘটেছে। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ শহরের জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এই ঘটনায় হৃদয়, জাহাঙ্গীর, কালেকখা ও জুয়েল নামে ৪ জনকে পুলিশ আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, নিহত জামাল এলাকায় ঘুরে ভাঙারি সংগ্রহ করে আল আমিনের দোকানে বিক্রি করতেন।

আরও পড়ুন: সিরাজগঞ্জে গলা কেটে হত্যা তিন

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক শাহাদাৎ হোসেন বলেন, নিহত কিশোরের বাবা মায়ের নাম ও পরিচয় এখনো পাওয়া যায়নি। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে আটক করা হয়েছে। মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা