সংগৃহীত
সারাদেশ

জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ১০

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে জমি দখল নিয়ে বিরোধের জেরে ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এছাড়াও আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: সিরাজগঞ্জে গলা কেটে হত্যা তিন

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও ইউপি সদস্য মোশারফ হোসেনের গ্রুপের মধ্যে কয়েক দফায় এ সংঘর্ষ হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, স্থানীয়রা জমি বিক্রি না করায় কায়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তার ভাই মিজানুর রহমানের নেতৃত্বে লোকজন নাওড়া এলাকায় একত্রিত হয়। কায়েতপাড়া ইউনিয়নের ওয়ার্ড আ’লীগ সভাপতি হাজী মোতালেব ভূঁইয়াসহ স্থানীয়দের সাথে বাকবিতণ্ডা হয়। স্থানীয় ইউপি সদস্য মোশারফ হোসেন মোশা ও তার সমর্থকরা খবর পেয়ে অস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয়ে রফিক বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: রাজধানীতে ঝুলন্ত লাশ উদ্ধার

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির হোসেন জানান, আমরা নাওড়া এলাকায় সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। পুলিশ বর্তমানে মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা