সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রেনে কাটা পড়ে নিহত ২

জেলা প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে ফখরুল ইসলাম নামে এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। এছাড়াও সদর উপজেলার ঘারিন্দা এলাকায় ট্রেনে কাটা পড়ে আরও এক ব্যক্তি নিহত হয়েছে।

আরও পড়ুন : ঘর থেকে নারীর লাশ উদ্ধার

বুধবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার হাতিয়া ও ঘারিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কালিহাতীতে নিহত সেনাসদস্যের বাড়ি লক্ষ্মীপুরে। ছুটি শেষে কর্মস্থল বগুড়া সেনানিবাসে যাচ্ছিলেন তিনি। ফখরুল ইসলাম ওই সেনানিবাসে সৈনিক পদে কর্মরত রয়েছেন। তবে তিনি কোন রুটের ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন তা জানা যায়নি।

আরও পড়ুন : ছাদ থেকে পড়ে নিহত ১

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক মোশাররফ হোসেন বলেন, হাতিয়ায় ট্রেনে কাটা একটি মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইডি কার্ড দেখে বগুড়া সেনানিবাসে কর্মরত ফখরুলের মরদেহ শনাক্ত করে। ছুটি শেষে তিনি কর্মস্থলে ফিরছিলেন।

রেলওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা