সংগৃহীত ছবি
সারাদেশ

দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক : খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শেখ মো. সাদেকুর রহমান রানা (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : আগুন পোহাতে গিয়ে গৃহবধূর মৃত্যু

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নগরীর ময়লাপোতা মোড়ের আহছানউল্লাহ কলেজের সামনে এ ঘটনা ঘটে।

নিহত শেখ মো. সাদেকুর রহমান রানা (৩৫) দেবেন বাবু রোডের শেখ মো. ইসলামের ছেলে। এ ঘটনায় পলাশ নামে আরেক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

আরও পড়ুন : মেলা থেকে বোমা উদ্ধার

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ময়লাপোতা মোড়ের আহসানউল্লাহ কলেজ গেটের সামনে দুর্বৃত্তরা রানাকে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে রানা কলেজ গেটের সামনে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় পলাশ নামে আরেক যুবক গুলিতে আহত হন।

খুমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, সোনাডাঙ্গা থানাধীন ময়লাপোতাস্থ আহসানউল্লাহ কলেজের সামনে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে ২ জন গুলিবিদ্ধ হয়। স্থানীয় লোকজন আহত ২ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শেখ সাদেকুর রহমান রানাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবকের পেটে বাম সাইডে ও গলার নিচে এবং বাম কানের নিচে মোট ৩টি গুলি লেগেছে। এ ঘটনায় নগরীর শের ই বাংলা রোডের মহারাজের ছেলে পলাশ পায়ে গুলিবিদ্ধ অবস্থায় আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন : সিএনজি-ট্রলি সংঘর্ষে নিহত ১

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে আসে। গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত এবং একজন আহত হয়েছেন। এ ঘটনাটি আমরা তদন্ত করছি। দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা