সংগৃহীত
সারাদেশ

মেলা থেকে বোমা উদ্ধার

জেলা প্রতিনিধি: মানিকগঞ্জ জেলার সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়ন পরিষদের পাশের ‌মা বুড়ির মেলায় দুর্বৃত্তদের রেখে যাওয়া বোমা উদ্ধারের পর ধ্বংস করেছে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট।

আরও পড়ুন: সিএনজি-ট্রলি সংঘর্ষে নিহত ১

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেল ৫টার দিকে মানিকগঞ্জের র‌্যাব-৪ (সিপিস-৩) এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন এই বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে স্থানীয়রা আটিগ্রাম ইউনিয়ন পরিষদের পাশে বলাকা সংসদ ক্লাবের সামনে মা বুড়ির মেলায় একটি বোমার মতো বস্তু দেখতে পান। বিষয়টি তারা মানিকগঞ্জ সদর থানা পুলিশকে জানান। পুলিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়। মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ কামরুল হাসান, র‌্যাব-৪ (সিপিস-৩) এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন ও র‌্যাবের একটি টিম ঘটনাস্থলে যায়।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে ঘনিয়ে আসছে নির্বাচন

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বোমার এ বিষয়টি বুঝতে পেরে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে বোমাটি উদ্ধার অন্যত্র সেটির বিস্ফোরণ ঘটায়। এলাকাবাসীর মধ্যে এ ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়।

র‌্যাবের লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন জানান, বোমাটি উদ্ধারের পর অন্যত্র নিয়ে ধ্বংস করা হয়েছে। যারা এতে জড়িত তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা