সংগৃহীত
সারাদেশ

কিশোরের লাশ মিলল কবরস্থানে 

জেলা প্রতিনিধি: বগুড়া জেলার সদর থেকে তাজবীর (১৫) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: ট্রাক-মাহিন্দ্র সংঘর্ষে নিহত ২

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে সদর উপজেলার একটি কবরস্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত তাজবীর নুনগোলার দশটিকা দক্ষিণপাড়ার তাজুলের ছেলে ও সে গ্রিল মিস্ত্রির কাজ করতো।

বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: খাল খননের মাটি বিক্রির অভিযোগ

তিনি বলেন, তাজবীর একটি গ্রিলের দোকানে কাজ করতো। সন্ধ্যায় কাজ শেষে দোকান থেকে বের হয়। পরে বাড়িতে আর ফিরে আসেনি। এরপর আজ সকালে স্থানীয়রা তার লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে তাজবীরের লাশ উদ্ধার করে।

ওসি আরও জানান, আমরা এখনও ঘটনাস্থলে রয়েছি। তার দেহে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার সঙ্গে থাকা সাইকেলটির খোঁজ পাচ্ছি না। পুলিশ হত্যার এ বিষয়টি খতিয়ে দেখছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা