সংগৃহীত
সারাদেশ

ঘর থেকে নারীর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: বাগেরহাট জেলার মোরেলগঞ্জে একটি বাড়িতে চুরি হওয়ার পরে ঐ ঘরে পাওয়া গেছে বাড়ির গৃহকর্ত্রী পারভিন বেগমের (৫৫) লাশ। মোরেলগঞ্জ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। গাবগাছিয়া গ্রামের মজিবর রহমান শেখের ১ম স্ত্রী।

আরও পড়ুন: ছাদ থেকে পড়ে নিহত ১

মঙ্গলবার (২৩ জানুয়ারি) ভোররাত সাড়ে ৪টার দিকে দৈবজ্ঞহাটি ইউনিয়নের গাবগাছিয়া গ্রামে মজিবর রহমানের ঐ বাড়িতে অজ্ঞাত চোরেরা বেড়া ভেঙে ঘরে ঢুকে। পরে পারভিনের মেয়ে হাফসা বেগমের হাত-পা বেঁধে স্বর্ণালংকার হাতিয়ে নেয়। চোর পালিয়ে যাওয়ার পরে পারভিনকে ঘরের অন্য কক্ষে খাটের নিচে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনার রাতে ঐ ঘরে পারভিন ও তার মেয়ে হাফসা বেগম (২৫) না থাকায় মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বেলা ১০টার দিকে মোরেলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুন: চলন্ত স্কুল বাসে আগুন

মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন জানান, ‘ঘটনাটি রহস্যজনক। আপাতত জিডি করা হয়েছে। পারভিন বেগমের মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পিবিআইকেও অনুরোধ করা হয়েছে এ বিষয়টি খতিয়ে দেখার জন্য।’

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা