ছবি: সংগৃহীত
সারাদেশ

ময়মনসিংহে ট্রাকচাপায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ট্রাকচাপায় মা-মেয়েসহ ব্যাটারি চালিত অটোরিকশার ৩ যাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন।

আরও পড়ুন: ছাদ থেকে পড়ে নারী চিকিৎসকের মৃত্যু

সোমবার (২২ জানুয়ারি) দুপুর ২ টার দিকে ময়নসিংহ-টাঙ্গাইল মহাসড়কের ভাবকির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বিনোদবাড়ি মোনকোন গ্রামের নজরুল ইসলামের স্ত্রী হাসিনা বেগম (৪০), তার ৩ বছরের শিশুকন্যা আদিবা ও গোড়শাইল গ্রামের মিনাল চন্দ্র দাস (৬৫)।

আরও পড়ুন: হাসপাতালে হামলা ও ভাংচুরের প্রতিবাদ

মুক্তাগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ২ টার দিকে মুক্তাগাছা থেকে টাঙ্গাইলগামী একটি ট্রাক বেপরোয়া গতিতে যাওয়ার সময় ভাবকির মোড় চেরুমন্ডল নির্মাণাধীন ব্রিজের কাছে কালীবাড়ী থেকে আসা মুক্তাগাছাগামী যাত্রীবাহী একটি অটোরিকশাকে চাপা দেয়। এ সময় অটোতে থাকা মা-মেয়েসহ ৩ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

এ ঘটনায় অটো চালকসহ গুরুতর আহত আরও ৪ জনকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: ট্রেনে কাটায় ২ ছাত্র নিহত

ওসি জানান, মুক্তাগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করে। ঘটনার পর থেকে ট্রাক চালক পলাতক রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা